,

মাদারীপুরে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতাকে হাতুড়িপেটা

news-image

মাদারীপুর প্রতিনিধি: পূর্ব শত্রুতার জের ধরে মাদারীপুর সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও কালিকাপুর ইউপি চেয়ারম্যান এজাজুর রহমান আকনকে হাতুড়িপেটা করে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। আজ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে কালিকাপুর উচ্চ বিদ্যারলয়ের কাছে দুর্বৃত্তরা হামলা চালিয়ে তাকে জখম করে।

আহতের পরিবার ও স্থানীয়রা জানান, কালিকাপুর এলাকায় একটি জানাযায় অংশ নিয়ে ফিরছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও কালকাপুর ইউপি চেয়ারম্যান এজাজুর রহমান আকন। এসময় কালিকাপুর উচ্চবিদ্যালয়ের সামনে আসলে দুর্বৃত্তরা তার পথরোধ করে হাতুড়িপেটা শুরু করে। এতে তার মাথায় ও হাতে হাতুড়িপেটা করলে তার আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করে। পরে মুর্মূষু অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।

আহতের চেয়ারম্যানের ছেলে পিয়াস আকন জানান, ‘আমার বাবাকে পূর্ব শত্রুতার জের ধরে সাবেক চেয়ারম্যান আহসান মাতুব্বার ও তার লোকজন হামলা চালিয়ে গুরুতর আহত করেছে। এব্যাপারে মামলার প্রক্রিয়া নিচ্ছি।’

মাদারীপুর সদর থানার এসআই প্রদীন কুমার বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্তি পুলিশ মোতায়ন করা হয়েছে। এব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর