,

ফাইনালে কে জিতবে জানালো উট শাহীন (ভিডিও)

news-image

স্পোর্টস ডেস্ক:
প্রথমবারের মত বিশ্বকাপের ফাইনালে উঠেছে ক্রোয়েশিয়া। সেমিতে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়ে স্বপ্নের ফাইনালে তারা। অন্যদিকে শক্তিশালী বেলজিয়ামকে টপকে ফাইনালে উঠেছে একবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। দু’দল মহারণে নামার আগেই ফাইনালে কে জিতবে সেটা নির্ধারণ করে ফেলেছে উট শাহীন। শাহীনের মতে, বিশ্বকাপ জিতে ইতিহাস গড়বে ক্রোয়েশিয়া।

বিশ্বকাপ আসলেই ভবিষ্যদ্বাণী দিতে মুখোড় হয়ে ওঠে অনেক প্রাণী। ২০১০ সালে অক্টোপাস পলকে এখনো সবাই মনে রেখেছে তার ক্ষুরধার ভবিষ্যদ্বাণীর জন্য। স্পেনকে বিশ্বকাপ জয়ী বলেছিল সে এবং হয়েও ছিল তাই। ২০১৪ বিশ্বকাপে শাহীন নামের এই উট ভবিষ্যদ্বাণী দিলেও তা কার্যকরী ছিল না।রাশিয়া বিশ্বকাপে দেখা গিয়েছে অ্যাকিলিস নামক এক রুশ বিড়ালকে। কিন্তু আলোচনায় আবারো সেই শাহীন উট। চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বে তেমন সুবিধা করতে না পারলেও দ্বিতীয় রাউন্ডে আট ম্যাচের মধ্যে ছয়টিতেই সঠিক ভবিষ্যদ্বাণী দিয়েছে এই উট। কোয়ার্টার ফাইনালেও প্রায় সবগুলো ম্যাচে সঠিক জয়ী খুঁজে নিয়েছে উট। সেমিফাইনালের দুটি ম্যাচেরই সঠিক জয়ী চিহ্নিত করেছে শাহীণ।উটের সামনে দুটি কাঠিতে করে দুই দেশের পতাকা রাখা হয়। তারপর উটটি একটি পতাকাকে বেছে নেয়। এর মাধ্যমেই নির্ধারিত হয়ে থাকে ম্যাচটি আসলে কোন দেশ জিতবে। এবার উট ‘শাহীন’ ফাইনালের বিজয়ী হিসেবে বেছে নিয়েছে ক্রোয়েশিয়াকে। তাহলে কি ২০০৬ সালের মত এবারও ফাইনাল থেকে খালি হাতে বিদায় নিবে ফ্রান্স? প্রশ্নটা ফাইনালের জন্যই তোলা থাকলো।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর