,

শারীরিক সম্পর্কে বাধা দেয়ায় বিএনপি নেতার কাণ্ড

news-image

রাজশাহীর মোহনপুর উপজেলার বিএনপি নেতা মাহাবুব অর রশিদের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছেন এক কলেজছাত্রী।

গতকাল বুধবার রাতে মামলাটি দায়ের হওয়ার পর বৃহস্পতিবার সকালে ওই কলেজছাত্রীকে ধর্ষণের আলামত পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

অভিযুক্ত মাহাবুব অর রশিদ মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং বাকশিমইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।

ওই ছাত্রী মামলায় উল্লেখ করেন, উপজেলার ভাতুড়িয়া গ্রামের মৃত আনিসুর রহমানের ছেলে বিএনপি নেতা মাহাবুব অর রশিদের সঙ্গে ওই কলেজছাত্রীর তিন বছর ধরে প্রেমের সম্পর্ক রয়েছে। এ সম্পর্কের সূত্র ধরে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিএনপি নেতা মাহাবুব ওই ছাত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক চালিয়ে যায়।

সোমবার দুপুর আড়াইটার সময় আবারও বিয়ে করার কথা বলে কলেজছাত্রীকে নিজ বাড়িতে ডেকে নেয় মাহাবুব। এ সময় শারীরিক সম্পর্ক করতে চাইলে ছাত্রী বিয়ের কথা বলেন। সেই সঙ্গে শারীরিক সম্পর্ক করতে বাধা দেন ছাত্রী। এতে ওই ছাত্রীকে মারপিট করে বাড়ি থেকে বের করে দেয় মাহাবুব। এ ঘটনায় ওই ছাত্রী ধর্ষণের অভিযোগ এনে বিএনপি নেতা মাহাবুবের বিরুদ্ধে মামলা করেন।

বিষয়টি নিশ্চিত করে মোহনপুর থানা পুলিশের ওসি এসএম আবুল কাশেম আজাদ বলেন, কলেজছাত্রীকে ধর্ষণের আলামত পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আসামি মাহাবুবকে গ্রেফতারের জন্য অভিযান শুরু হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর