,

তুরস্কের সেনা অভ্যূত্থানে জড়িত ৭২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

news-image

২০১৬ সালের ১৫ জুলাই তুরস্কে সংঘটিত ব্যর্থ সেনা অভ্যূত্থানে জড়িত ৭২ জন সেনা কর্মকর্তার যাবজ্জীবন কারাদ- দিয়েছে দেশটির একটি আদালত। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এ তথ্য জানিয়েছে।

দণ্ডপ্রাপ্ত এসব সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যর্থ অভ্যূত্থান রাতে ইস্তাম্বুলের বসফরাস প্রণালীর সেতুতে ৩৪ বেসামরিক নাগরিককে হত্যার অভিযোগ আনা হয়েছে। আনাদোলু জানিয়েছে, আরও ৭১ জনের বিরুদ্ধে আদালতের রায় অপেক্ষা করছে। এসব অভিযুক্তরাও বেসামরিক নাগরিক হত্যার দায়ে অভিযুক্ত। প্রসঙ্গত, তুর্কি আদালত এমন সময় এ রায় দিল যখন আগামী ১৫ জুলাই দেশটির জনগণ ব্যর্থ অভ্যূত্থানের দ্বিতীয় বিজয় বার্ষিকী পালন করবে।

এছাড়া কয়েক দিন আগে ১৮ হাজার সরকারি কর্মকতাকে চাকরিচ্যূত করা হয়েছে। এদের অধিকাংশ সেনাসদস্য, পুলিশ ও সরকারি চাকুরীজীবি। ব্যর্থ অভ্যূত্থানের পর থেকে এ পর্যন্ত প্রায় দেড় লাখের বেশী কর্মকতাকে চাকুরীচ্যূত এবং আটক করা হয়েছে। সূত্র : আল-আরাবিয়া

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর