,

বিছানা লন্ডভন্ড, দরজা ভেঙে বাবা-মাকে এ অবস্থায় দেখে হতভম্ব হয়ে গেল ছেলে!!

news-image

ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। অনেকক্ষণ ডাকাডাকির পরেও কোনও সাড়া মেলেনি। শেষমেশ দরজা ভাঙতেই চোখে পড়ল চমকে ওঠার মতো দৃশ্য। ঘরের দরজা ভেঙে বাবা-মায়ের জোড়া মৃতদেহ উদ্ধার করল ছেলে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের নদীয়া জেলার কল্যাণীতে।

নদীয়ার কল্যাণীর নতুনপল্লির বাসিন্দা ছিলেন বাপি চক্রবর্তী। স্ত্রী ঝুমা চক্রবর্তী ও ছেলেকে নিয়ে ছোট্ট সংসার। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই দেনার দায়ে ডুবেছিলেন বাপি। এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে নিত্য অশান্তি লেগে থাকত। রোজই দুজনের মধ্যে ঝগড়াঝাঁটি হত।

এরপরই এদিন সকালে ঘুম থেকে উঠে দম্পতির ছেলে বাবা-মায়ের ঘরে ডাকতে গিয়ে দেখে দরজা ভিতর থেকে বন্ধ। অনেকক্ষণ ডাকাডাকির পরেও কোনও সাড়া না মেলায় দরজা ভাঙে সে। ঘরে ঢুকে সে দেখতে পায়, বিছানা লন্ডভন্ড। বিছানার উপর পড়ে রয়েছে মায়ের দেহ। আর ঘরের সিলিং ফ্যান থেকে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছে বাবা।

অভিযোগ, ঝুমা চক্রবর্তীকে খুনের পরই আত্মঘাতী হয়েছেন বাপি চক্রবর্তী। পুলিশ এসে দেহ দুটি উদ্ধার করেছে। প্রাথমিক তদন্তে জানা যায়, দেনার দায়েই স্ত্রীকে খুন করে আত্মঘাতী হয়েছেন বাপি। এদিকে, পাশের ঘরে ছেলে ঘুমোলেও সে কিছুই টের পায়নি বলে জানিয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর