,

কালো ব্যাজ পরে প্রতিবাদ চট্টগ্রামের সাংবাদিকদের

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের বেসরকারি ম্যাক্স হাসপাতালে চিকিৎসকদের অবহেলায় ও ভুল চিকিৎসায় শিশু রাফিদা খান রাইফার মৃত্যুতে জড়িতদের বিচারের দাবিতে কালো ব্যাজ ধারণ করে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন চট্টগ্রামের সাংবাদিকরা। বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাবে কালো ব্যাজ কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি নাজিমউদ্দিন শ্যামল ও সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস।

পরে চট্টগ্রামের সব গণমাধ্যম প্রতিষ্ঠানে কর্মরতরা কালো ব্যাজ ধারণ করে রাইফা হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করেন। এদিকে, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) ঘোষিত আন্দোলন কর্মসূচিতে সংহতি প্রকাশ করে কালো ব্যাজ ধারণ করেন বিভিন্ন দেশ থেকে আসা বেশ কয়েকজন সাংবাদিক। চট্টগ্রামে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক কর্মশালায় অংশ নিতে তারা চট্টগ্রামে এসেছেন। এমন ঘটনায় দুঃখ প্রকাশ করেন ব্রিটিশসহ বিভিন্ন দেশ থেকে আসা সাংবাদিকরা।

কালো ব্যাজ কর্মসূচি উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের আপ্যায়ন সম্পাদক রোকসারুল ইসলাম, চট্টগ্রাম হাউজিং সোসাইটির পরিচালক মহসিন কাজী, সিইউজের প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমেদ কুতুবসহ চট্টগ্রামের গণমাধ্যম প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিকরা।

সাংবাদিক নেতারা বলেন, রাইফা হত্যার বিচারের দাবিতে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন অভিযুক্ত চিকিৎসকদের বিচার, অবৈধ অনুমোদনহীন ম্যাক্স হাসপাতাল বন্ধ ও সাংবাদিকদের সঙ্গে অশোভন আচরণকারী ডা. ফয়সল ইকবালের সনদ বাতিল ও জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবিতে রাজপথে সোচ্চার রয়েছেন। এই তিন দাবি বাস্তবায়ন করেই চট্টগ্রামের সাংবাদিক-জনতা ঘরে ফিরে যাবেন। রাইফার মৃত্যুকে নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র হলে তা কঠোরভাবে প্রতিহত করবেন সাংবাদিক-জনতা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর