,

প্রিয়াঙ্কায় লজ্জা কোরবানি আসিফের!

news-image

বিনোদন ডেস্ক : এ কোন প্রিয়াঙ্কা—যে কিনা দেশের জনপ্রিয় গায়ক আসিফের লজ্জা-শরম কোরবানি করে দিয়েছেন! গায়ক আসিফও নিজ মুখে এ কথা স্বীকার করছেন। নতুন একটি গানের ভিডিওর শুটিংয়ে নাকি এমন ঘটনা ঘটেছে।

‘লুকোচুরি’ শিরোনামের একটি গানে আসিফের সঙ্গে মডেল হয়েছেন প্রিয়াঙ্কা জামান। শিগগিরই আসিফের গাওয়া গানটির ভিডিও প্রকাশিত হবে বলে জানিয়েছেন তিনি। ৪ ও ৫ জুলাই ঢাকার অদূরে পুবাইলে ‘লুকোচুরি’ গানটির শুটিং শেষ করেছেন আসিফ আকবর।

আসিফের গাওয়া ‘লুকোচুরি’ গানটির কথা লিখেছেন সুদীপ কুমার দীপ। সুর-সংগীত পরিচালনা করেছেন যথাক্রমে প্রীতম ব্যানার্জি ও বিক্রম নাগী। গানটির ভিডিওর গল্প প্রসঙ্গে আসিফ বলেন, ‘গভীর ঘুমে স্বপ্ন দেখতে থাকি। এমন সময় ঘুমের মধ্যে আসে এক ডানাকাটা পরি। পরির সৌন্দর্যে পাগলপারা হয়ে ছুটে বেড়াই পিছু পিছু। কল্পনার রাজ্যে চলে নাচ-গান-প্রেম আর লুকোচুরি। স্বপ্নের প্রেম ঘুম ভাঙার সঙ্গে সঙ্গেই উবে যায়। কিন্তু এরপরও আমার নায়িকা প্রিয়াঙ্কা আমাকে ঘোরের মধ্যে রাখে।’

প্রিয়াঙ্কা জামান সম্পর্কে আসিফ বলেন, ‘নিয়মিত বিজ্ঞাপনচিত্রে কাজ করে। আমার মনে হয়েছে, ভালো একজন অভিনেত্রী, অসাধারণ পারফর্মার এবং প্রচণ্ড পরিশ্রমী ও মেধাবী। আমি তো আর বিদেশি মডেল নিয়ে কাজ করব না, তাই নিজের দেশের মেধাবীদের সঙ্গে কাজ করার চেষ্টা করি। সামর্থ্যের মধ্যে সবাই মিলে সেরাটুকু দেওয়ার চেষ্টা।’

গায়ক আসিফ নাকি গানের শুটিং করতে গিয়ে লজ্জা-শরম কোরবানি দিয়েছেন। নিজের ফেসবুকে তেমনটাই জানিয়েছেন তিনি। কী এমন হয়েছে যে লজ্জা-শরম কোরবানি দিতে হয়েছে? আসিফের ভাষায়, ‘একটু টিনএজ প্যাটার্নে কাজটা করতে গিয়ে আবারও সিনেমার ফ্লেভারে চলে গেছি। কোরিওগ্রাফার আমাকে দিয়ে যা খুশি তাই করিয়ে নিয়েছে। সে হিসেবে বলতে পারেন, লজ্জা-শরম কোরবানি দিতে হয়েছে। এর বেশি আপাতত আর কিছু বলতে চাই না, বাকিটা গান মুক্তির পর দর্শক-শ্রোতারা দেখতে পাবেন। শিকারি সমালোচকের চেয়ে বিনোদনপ্রিয় দর্শক-শ্রোতাই আমার বেশি পছন্দ।’

আসিফের গাওয়া ‘লুকোচুরি’ গানের কোরিওগ্রাফি করেছেন মনজুর আহমেদ। ভিডিও পরিচালনা করেছে নিউ ভিশন বিডি ক্রিয়েটিভ টিম।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর