,

সুরমা নদী ছাড়া দেশের সব নদনদীর পানি কমতে শুরু করেছে

ডেস্ক রিপোর্ট : সুরমা নদী ছাড়া দেশের সব নদনদীর পানি কমতে শুরু করেছে। বুধবার আগের দিনের চেয়ে পানির স্তর নেমেছে। আগামী দুই দিনও এ ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

এদিকে বুধবার দেশের নদীগুলোর ৯৪টি পর্যবেক্ষণাধীন স্টেশনের মধ্যে শুধুমাত্র সুরমা নদীর দিরাই পয়েন্টে বিপদসীমার ১ মিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এছাড়া ৫টি নদীর পানির স্তর অপরিবর্তিত রয়েছে। বুধবার দেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় পঞ্চগড়ের জারিয়াজঞ্জাইল- ৬২ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৬ দশমিক ২ এবং সর্বনিম্ন রাঙ্গামাটিতে ২৪ দশমিক ৮।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানায়, আজ রংপুর, বরিশাল, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও ঢাকা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। তবে সব মিলিয়ে আগামী দুই দিন আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর