,

রাতে পাকা আম খেলে ঘুম আসে যে কারণে

news-image

আম আমাদের সবারই প্রিয় একটি ফল। তাই আমের মৌসুম এলেই এ ফলটি কমবেশি সবাই খেয়ে থাকি। সেটাও একেবারে কম নয়। কিন্তু এ সময় অনেকেই প্রশ্ন করে থাকেন যে, রাতে পাকা আম খেলে ঘুম আসে কেন? আম খেলে শরীর এলিয়ে যায় কেন? যারা এ ধরনের প্রশ্ন করে থাকেন এবং সত্যিই যাদের রাতে আম খেলে ঘুম আসে তাদের জন্যই এ লেখা।

পাকা আমে রয়েছে প্রচুর পরিমাণে ট্রিপটোফ্যান, যা নিদ্রাকোর্ষী রাসায়নিক হিসেবে কাজ করে। এ ছাড়াও আমে আছে কার্বোহাইড্রেটস, ফাইবার, ভিটামিন আর মিনারেল, যা শরীরে ইনসুলিন লেভেল বাড়ায়। এই ইনসুলিন অধিক পরিমাণে ট্রিপটোফ্যান মস্তিষ্কে চালনা করে। ফলে মস্তিষ্কে ট্রিপটোফ্যান থেকে অনেক নিউরোট্রান্সমিটার সিনথেসিস হয়, যার ভেতরে সেরোটোনিন অন্যতম। আর মস্তিষ্কে সেরোটোনিনের বেশ কিছু কাজের ভেতরে একটা হলো মস্তিষ্ককে শীতল ও শান্ত করা। এর ফলে শরীর ধীরে ধীরে নিস্তেজ হতে থাকে।

এককথায় বলা যায়, আমে অনেক বেশি ট্রিপটোফ্যান থাকায় পর্যাপ্ত সেরোটোনিন তৈরি হয়। আর সেরোটোনিন হচ্ছে ঘুমের জন্য দায়ী একটা নিউরোট্রান্সমিটার। অন্যদিকে ট্রিপটোফ্যানকে মস্তিষ্কে প্রবেশে সাহায্য করে ইনসুলিন। আর বেশি পরিমাণ ইনসুলিন নিঃসরণের কারণ হলো আমে বিদ্যমান কার্বোহাইড্রেটস বা গ্লুকোজ। এ কারণেই আম খেলে ঘুম আসে। বিশেষ করে রাতে ঘুমানোর আগে আম খেলে তন্দ্রাভাবটা জেগে ওঠে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী