,

মায়ের পালা শেষ, এবার বাবার কাছে তারা

news-image

বিনোদন ডেস্ক:

নব্বই দশকে বলিউডের বেশ জনপ্রিয় একজন অভিনেত্রী ছিলেন কারিশমা কাপুর। বর্তমানে বলিউড থেকে বেশ দূরেই সরে আছেন তিনি। দুই সন্তানকে নিয়ে বাবার বাড়িতেই থাকছেন নায়িকা।

সংসার জীবনে কারিশমা কাপুর এবং তার স্বামী সঞ্জয় কাপুরের বিবাহ বিচ্ছেদ হয়েছে বহুদিন আগে। যদিও কারিশমার সঙ্গে বিচ্ছেদের পর গত এপ্রিলেই দীর্ঘদিনের বান্ধবী প্রিয়া সচদেবকে বিয়ে করেন সঞ্জয় কাপুর। কিন্তু তারা তাঁদের দুই সন্তান সামাইরা ও কিয়ানের দায়িত্ব ঠিকমতই পালন করে যাচ্ছেন।

বিচ্ছেদ হয়ে থাকলেও দুই সন্তানের জন্য তাদের একসাথে দেখা গিয়েছে অনেকবার। গত বছরই কারিশমা কাপুর ও সঞ্জয় কাপুর সামাইরা ও কিয়ানকে নিয়ে একসঙ্গে সুইজারল্যান্ডে ঘুরতে গিয়েছিলেন।

এদিকে গেল কিছুদিন আগেই কারিশমা তার দুই সন্তানকে নিয়ে এবং তার পরিবারের সাথে লন্ডনে ছুটি কাটাতে গিয়েছিলেন। লন্ডনেই কারিশমার পরিবার তার ৪৪ বছরের জন্মদিন পালন করেছিল। সেখানে হাজির ছিলেন কারিনা কাপুর, সাইফ আলি খান, ছোট্ট তৈমুর, ববিতা কাপুর, রণধীর কাপুর ও কারিশমার দুই সন্তান।

কারিশমা ও সঞ্জয় কাপুরের দুই সন্তান কিয়ান ও সামাইরা মায়ের সঙ্গে ছুটি কাটানো শেষ করেই বাবার সাথে রোমে ঘুরতে গেল।ছেলে-মেয়েদের নিয়ে ঘুরে বেড়ানোর ছবিও সোশ্যাল সাইটে পোস্ট করেছেন সঞ্জয় কাপুর। ক্যাপশনে লিখেছেন, ‘Family time! Exploring the historic Roman Forum and Colosseum. Absolutely magnificent.’ তাঁদের দুই সন্তান মূলত মা কারিশমা কাপুরের সঙ্গে থাকলেও মাঝে মধ্যেই বাবার সঙ্গে ছুটি কাটাতে দিল্লি উড়ে যেতে দেখা যায়।

প্রসঙ্গত, কারিশমাও ব্যবসায়ী সন্দীপ তোশনিওয়ালের সঙ্গে সম্পর্কে রয়েছেন। তবে কারিশমা এখনও বিয়ের সিদ্ধান্ত নেননি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর