,

ব্যাংক ঋণের সুদের হার রাতারাতি কমবে না : অর্থমন্ত্রী

news-image

সব ব্যাংক ঋণের সুদের হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনতে সময় লাগবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল মুহিত। তবে এতে করে ব্যাংক ঋণের সুদের ক্ষেত্রে বিশৃঙ্খলার সৃষ্টি হবে নাÑ এমন দাবি করে তিনি বলেন, ‘আমি বলে দিয়েছি, বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে পরবর্তী ধাপে কাজ করবে।’

বুধবার সচিবালয়ে ‘সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

‘সব ব্যাংক এখনো ঋণের সুদে হার এক অঙ্কে নামায় নি’Ñ সাংবাদিকদের এমন কথার জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘হ্যাঁ শুনেছি। নামাবে, কথা ঠিক, এখনো নামায় নি। তবে এটা টার্গেট অলসো ভেরিমাচ ডিফিকাল্ট ছিল। ইনিশিয়াল টার্গেট ওয়াজ ডিফিকাল্ট। সুদের হার রাতারাতি কমানো যাবে না। আমি বোধয় তখনই বলেছিলাম, যত জলদি করা যায়। এত কুইকলি করা সকলের পক্ষে সম্ভবপর হয় নাই।’

‘এতে করে ব্যাংকিং খাতে বিশৃংখলা সৃষ্টি হবে কি না’Ñ জানতে চাইলে তিনি বলেন, নো, নো বিশৃংখলা, ইউ ক্যান নট ইমপোজার অভার নাইট। আমি বলে দিয়েছি, বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে পরবর্তী ধাপে কাজ করবে।’

‘এদিকে আমানতের সুদের হার কমে যাওয়ায় সরকারি ব্যাংকগুলো বেসরকারি ব্যাংক থেকে তাদের গচ্ছিত আমানত তুলে নিচ্ছে’Ñ এ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘আমি এটা জানি না। হয়তো ওঠাবে, কারণ এটা তো তাদের ব্যবসার ব্যাপার।’

বেসরকারি ব্যাংকগুলোতে কম সুদে সরকারি আমানত রাখার প্রস্তাবের বিষয়ে তিনি বলেন, ‘কম সুদে কী করে হবে, কম সুদে হবে না। আমরা সরকারি আমানত বেসরকারি ব্যাংকে ডিপোজিট রাখার সুযোগ করে দিয়েছি। তারা (বেসরকারি ব্যাংক) এখন সরকারি আমানতের ৫০ শতাংশ পাচ্ছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর