,

ডিজিটাল নিরাপত্তা আইন হবে জনবান্ধব : আইনমন্ত্রী

news-image

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কিছুতেই সাংবাদিকতার স্বাধীনতা খর্ব করে কোন আইন প্রণয়ন করবে না। ডিজিটাল নিরাপত্তা আইনটি হবে জনবান্ধব ও মিডিয়াবান্ধব। সংসদের আগামী অধিবেশনে আইনটি পাস হতে পারে বলেও তিনি জানান।

বুধবার সচিবালয়ে নিজ দফতরে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সাংবাদিক নেতাদের সঙ্গে আলোচনা শেষে এসব কথা জানান আইনমন্ত্রী আনিসুল হক। বৈঠক শেষে আইনমন্ত্রী বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনটি বর্তমানে সংসদীয় স্ট্যান্ডিং কমিটিতে আছে। ব্যাপক আলাপ-আলোচনার ভিত্তিতে আইনটিকে জনবান্ধব করতেই দফায় দফায় সাংবাদিক নেতাদের সঙ্গে বৈঠকে বসেছি। স্ট্যান্ডিং কমিটির বৈঠকেও সাংবাদিক নেতারা দুবার অংশ নিয়েছেন। আজকের বৈঠকেও ওই আইনের খুঁটিনাটি বিষয়ে সাংবাদিক নেতাদের সাথে আলোচনা হয়েছে।
তিনি আরও বলেন, সাংবাদিক নেতারা অনেক প্রস্তাব দিয়েছেন। সেগুলো নিয়ে স্ট্যান্ডিং কমিটিতে বসবো। আলাপ-আলোচনার ভিত্তিতেই স্ট্যান্ডিং কমিটি আইনটিকে চূড়ান্ত করবে। তবে চূড়ান্তভাবে সংসদে উপস্থাপনের আগে সাংবাদিক নেতাদের সঙ্গে হয়তো আরও একবার বসবো।

বৈঠকে সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক ও ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনজুরুল আহসান বুলবুল এবং বেসরকারী টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো‘র সিনিয়র সহসভাপতি ও ৭১ টেলিভিশনের সিইও মোজাম্মেল বাবু উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর