,

সেই জেসমিন ইসলামের তিন বছরের কারাদণ্ড

news-image

সম্পদের হিসাব বিবরণী দাখিল না করায় হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১১ জুন) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামান এ রায় ঘোষণা করেন।

একই সঙ্গে তাকে ২০ লাখ টাকা অর্থদণ্ড এবং এ অর্থ আগামী ৬০ দিনের মধ্যে আদায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়। রায় ঘোষণার সময় আদালতে জেসমিন ইসলাম উপস্থিত ছিলেন। সাজা দিয়ে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

২০১৩ সালের ১৩ নভেম্বর দুর্নীতি দমন কমিশনে (দুদক) সম্পদ বিবরণী দাখিল করতে জেসমিন ইসলামকে নোটিশ দেয়। তিনি ২৪ নভেম্বর তিন মাসের সময় বৃদ্ধির আবেদন করেন। পরে সাতদিন সময় বাড়ানো হলেও নির্ধারিত সময়ের মধ্যে তিনি সম্পদ বিবরণী জমা না দেয়ায় ২ ডিসেম্বর দুদক রমনা মডেল থানায় তার বিরুদ্ধে মামলা করে। ২০১৪ সালের ২২ অক্টোর তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়।

ওই মামলায় ২০১৪ সালের ১৯ জানুয়ারি হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ জেসমিনের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে আগাম জামিন দেন। এতে স্থগিতাদেশ চেয়ে দুদক ২৭ জানুয়ারি চেম্বার বিচারপতির আদালতে আবেদন করে। শুনানি নিয়ে ২৯ জানুয়ারি চেম্বার বিচারপতি বিষয়টি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। পরে জামিন মঞ্জুর করে দেয়া আদেশ বাতিল করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে নিম্ন আদালতে মামলা চালানোর নির্দেশ দেয়া হয়।

২০১৬ সালের ১৭ ফেব্রুয়ারি জেসমিনের বিরদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। তিনি সেসময় নিজেকে নির্দোষ দাবি করেন। পরবর্তীতে মামলার সাত সাক্ষীর মধ্যে ছয়জনের সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত আজ এ আদেশ দেন।

দুদক সূত্রে জানা গেছে, হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলাম জনতা ব্যাংক ভবন কর্পোরেট শাখা থেকে ভুয়া কাগজপত্র দেখিয়ে ৮৫ কোটি টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর