,

পূর্ণিমাকে হাসালেন শাকিব কাঁদালেন ফেরদৌস

news-image

বিনোদনএডস্ক:
প্রিয় মানুষদের চমকে দেওয়ার সুযোগ মেলে সেই মানুষটির জীবনের বিশেষ কোনো দিনে। আজ জীবনের তেমনই একটি দিন পার করছেন চিত্রনায়িকা পূর্ণিমা। আজ (১১ জুলাই) পূর্ণিমার জন্মদিন। এই দিনটিতে তাকে চমকে দিয়েছেন ঢাকাই সিনেমার দুই জনপ্রিয় নাক ফেরদৌস ও শাকিব খান। মধ্যরাত থেকেই ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন পূর্ণিমা। ভক্তদের ভালোবাসার শুভ্রতা নিয়ে আজকের দিনটা নিজের মতো করেই কাটাচ্ছেন তিনি।

শুধুই ভক্তদের শুভেচ্ছা মিলছে তা নয়। কাছের বন্ধু ও প্রিয় মানুষদের শুভেচ্ছাও মিলছে নিরন্তর। ফেরদৌস ও শাকিবে শুভেচ্ছা বার্তা পাঠানোর কৌশলটি ছিল অন্যরকম। তাদের পাগলামিতে জনপ্রিয় এই নায়িকা কেঁদেছেন আবার হেসেছেন। পূর্ণিমাকে কাঁদিয়েছেন ফেরদৌস আর হাসিয়েছেন শাকিব খান। চ্যানেল আইয়ের ‘তারকাকথন’ অনুষ্ঠানে ঘটেছে এ ঘটনা।

জন্মদিন উপলক্ষে আজ বুধবার দুপুরে চ্যানেল আইয়ের ‘তারকাকথন’ অনুষ্ঠানে অতিথি হয়ে আসেন পূর্ণিমা। অনুষ্ঠানে ফোন করেন ফেরদৌস। তিনি পূর্ণিমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। আমি কিছু সুন্দর কথা লিখে রেখেছি। মধুপূর্ণিমার রাতে যেমন সবকিছু ভালো লাগে, তেমনি পূর্ণিমার সবকিছুই আমাদের সবার ভালো লাগে।’

শুভেচ্ছা জানিয়ে ফেরদৌস আরও বলেন, ‘অনেক কথা হলেও এখন পর্যন্ত সামনাসামনি পূর্ণিমাকে একটা কথা বলা হয়নি। আমরা যে নারীশক্তির কথা বলি, পূর্ণিমা তার উদাহরণ। অনেক দিন ধরে সে নিজের সঙ্গে যুদ্ধ করে আজকের জায়গা অটুট রেখেছে। আমাদের সবার পূর্ণিমার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। অনেক অনেক ভালো থেকো। তোমার শক্তি যেন থাকে কাজের ক্ষেত্রে, পরিবারের ক্ষেত্রে। এই প্রত্যাশা ও দোয়া। অনেক অনেক ভালোবাসা।’

অনেক সিনেমায় জুটি হয়েছেন ফেরদৌস পূর্ণিমা। তাদের মধ্যে ভালো বন্ধুত্ব আছে সে খবরও সবার জানা। বন্ধু ফেরদৌসের এমন শুভেচ্ছা পেয়ে আবেগপ্রবণ হয়ে যান পূর্ণিমা। চোখে পানি চলে আসে তার।

ফেরদৌসের পর ফোনের মাধ্যমে এই অনুষ্ঠানে যোগ দেন শাকিব খান। ‘হ্যাপি বার্থডে পূর্ণিমা’ বলতেই কণ্ঠটা চিনতে পারেন পূর্ণিমা। কথার মাধ্যমেই মজা করেন তারা। হাসি ফোটে পূর্ণিমার ঠোঁটে। শাকিব খানের ফোনকলের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে পূর্ণিমা বলেন, ‘এটা আসলেই অন্য ধরনের সারপ্রাইজ হয়ে গেল।’ পূর্ণিমা শাকিবের কাছে জানতে চান, ‘শাকিব, কোথায় তুমি? ঢাকায়, নাকি কলকাতায়?’ শাকিবের উত্তর, ‘আমি ঢাকাতেই আছি। তোমার বার্থডের জন্যই এসেছি।’

এরপর মজা করে পূর্ণিমা বলেন, ‘এবার আমার জন্মদিনের পার্টিটা তুমি (শাকিব) দাও।’ স্বভাবসুলভ হাসি দিয়ে শাকিবও বলেন, ‘তুমি চাইলে অবশ্যই দেব।’ শাকিব আরও বলেন, ‘তোমার জীবন পূর্ণিমার আলোর মতোই আলোকিত হোক। অনেক ভালোবাসা। অনেক দোয়া।’

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর