,

আখাউড়ায় মুচির বাক্সে মাদক। অভিনব কৌশলেও পুলিশের চোখ ফাকি দিতে পারছেনা

news-image

মাদকমুক্ত আখাউড়া গড়তে যত বেশি হার্ডলাইনে যাচ্ছে পুলিশ প্রশাসন, মাদক ব্যবসার ক্ষেত্রে ততটাই অভিনব কৌশল অবলম্বন করছে মাদক ব্যবসায়ীরা। তবে নানা কৌশল খাটিয়েও পুলিশের চোখ ফাকি দিতে পারছে না মাদক ব্যবসায়িরা।

পুলিশের হাতে ঠিকই আটকে পড়ছে তারা। অতি সম্প্রতি মুচির বাক্স থেকে পুলিশ মাদক উদ্ধার করেছে। উপজেলার রাস্তায় রাস্তায় বুট পালিশের নামে মাদক বিক্রয় করছিল দুর্জয় ঋশি দাস (৪৮) নামে এক মুচি। অতি সম্প্রতি পুলিশ তাকে হাতেনাতে এক কেজি গাজাসহ আট করে। মাদক ব্যবসার  এই অভিনব কৌশল উপজেলা জুড়ে আলোড়ন সৃষ্টি করে। আখাউড়া আজমপুর ঋষিপাড়ার মৃত চন্দ্র মোহন ঋশির পুত্র এই দুর্জয় ঋশি দাস। সে সাম্প্রতিক সময়ে তার হাতে ঝোলানো জুতা মেরামত ও কালি করার সরঞ্জামের বাক্সে করে মাদক বিক্রয় করছিল।

এ ব্যপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন তরফদার জানায়, আখাউড়া উপজেলা থেকে মাদক নির্মূল করতে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ প্রশাসন।  কাউকে ছাড় দেয়া হবেনা।

 

akhauranews.com

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর