,

গুহায় কী খেয়ে এতোদিন বেঁচে ছিল ১৩ জনের ফুটবল টিম?

news-image

থাইল্যান্ডের উত্তরাঞ্চলে গত ২৩ জুন কোচের সঙ্গে ঘুরতে গিয়ে দুর্গম এক গুহায় আটকা পড়েছিল ১২ ক্ষুদে ফুটবলার। নয় দিন পর এক সপ্তাহ আগে এক ব্রিটিশ উদ্ধারকারী ডুবুরি গুহার প্রবেশমুখ থেকে চার কিলোমিটার ভেতরে তাদের সন্ধান পায়।

মাত্র ১১ থেকে ১৭ বছর বয়সী ওই কিশোররা স্থানীয় ফুটবল দল ‘ওয়াইল্ড বোরস’র সদস্য বলে জানা গেছে। তাদের কোচের বয়স ২৫ বছর।

নিখোঁজের নয় দিন পর তাদেরকে গুহার গভীর অন্ধকারে পাওয়া যায়। এরপর তাদের উদ্ধারে শুরু হয় সর্বাত্মক তৎপরতা। তাৎক্ষণিক তাদেরকে অক্সিজেন আর খাবার সরবরাহ করা হয়।

টানা তিন দিনের অভিযানে মঙ্গলবার কোচসহ ফুটবল টিমের সবাইকে উদ্ধার করা হয়। রোববার ও সোমবার চারজন করে আটজনকে উদ্ধার করা হয়। মঙ্গলবার কোচসহ বাকি পাঁচজনকে বের করে আনা হয়। অবসান হয় রুদ্ধশ্বাস প্রতীক্ষার।

সবার কৌতূহল খোঁজ পাওয়ার নয় দিন পর্যন্ত দুর্গম ওই গুহায় কী খেঁয়ে বেচে ছিল এই ১৩ জন। অলৌকিক কিছু কি ঘটেছিল! গুহায় কোনো ধরনের প্রাণী খেয়ে কি তারা বেঁচে ছিল? বস্তুত এমন কিছুই ঘটেনি।

ক্ষুদে ফুটবলারদের একজন পিরাপাত সোমপিয়াংজাই (১৭)। যেদিন তারা গুহায় আটকে পড়ে অর্থাৎ ২৩ জুন ছিল তার জন্মদিন। তার জন্মদিন উদযাপনের জন্য সবাই যে খাবারগুলো এনেছিল, সেগুলোই তাদের এতোদিন টিকে থাকতে সাহায্য করেছে।

উদ্ধারকারীদের মতে, দলের কোচ সবচেয়ে দুর্বল অবস্থায় আছেন। কারণ তিনি বার বার খাবার খেতে অস্বীকৃতি জানিয়েছেন। তার পরিবর্তে সেগুলো ওই কিশোরদের খেতে বলেছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর