,

মিয়ানমার ও লাওসের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা

news-image

অনলাইন ডেস্ক: নিজ দেশের নাগরিকদের ফেরত নিতে অনীহা প্রকাশ করায় মিয়ারমার ও লাওসের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এক সংবাদ বিবৃতিতে জানায়, বার্মা (মিয়ানমার) ও লাওস কোনো কারণ ছাড়াই তাদের দেশের নাগরিকদের ফেরত নিতে দেরি করছে। সে কারণেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার মিয়ারমার ও লাওসে তাদের কনস্যুলার অফিসকে নির্দিষ্ট কিছু ক্যাটাগরিতে ভিসা নিষেধাজ্ঞার বিষয়টি কার্যকর করতে নির্দেশ দিয়েছে। মিয়ানমারের ক্ষেত্রে সব ধরনের B1 (কাজ) ও B2 (ভ্রমণ) নন ইমিগ্রান্ট ভিসা ইস্যু না করতে নির্দেশ দেয়া হয়েছে।

সীমিত কিছু ক্ষেত্র ছাড়া এ নিষেধাজ্ঞার আওতায় পড়বেন মিয়ানমারের শ্রম, অভিবাসন ও পপুলেশন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক পর্যায় এবং এর উচ্চ পর্যায়ের কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা। সূত্র: ভয়েস অব আমেরিকা

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর