,

বর্ষায় কেমন জুতা কিনবেন

news-image

লাইফস্টাইল ডেস্ক: সারা বছর জুতা নিয়ে আমাদের কোনো চিন্তা না থাকলেও বর্ষা এলে চিন্তা করতেই হয়। কারণ এই সময়ে ফ্যাশনেবল জুতা ব্যবহার করাটা ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। তাই বর্ষার উপযোগী জুতা-স্যান্ডেল কিনতে হলে কিছু বিষয় মাথায় রাখতে হয়। মনে রাখতে হবে সারা বছরের জুতা কেনা আর বর্ষার জুতা বাছাইয়ে খানিকটা পার্থক্য আছে। বর্ষায় কেমন জুতা বা স্যান্ডেল কিনবেন তার জন্য কিছু টিপস জেনে নিন-

এ সময়ে প্লাস্টিকের জুতা এড়িয়ে চলুন। কারণ প্লাস্টিক চামড়ায় অ্যালার্জি বা প্রদাহ তৈরি করে। তাই বর্ষার জুতা মানেই পলিফাইবার, প্লাস্টিক বা রাবারের জুতো পরার অভ্যাস থেকে দূরে থাকুন।

রেক্সিন বা ভালোভাবে প্রক্রিয়াজাত না হওয়া চামড়া থেকে তৈরি কম দামি জুতা কিনবেন না।

সিন্থেটিক চামড়া এড়িয়ে জুতোর র‌্যাকে রাখুন ওয়াটারপ্রুফ দামি চামড়ার জুতো। আজকাল নাম করা জুতা প্রস্তুতকারী সংস্থায় সহজেই পাবেন এমন জুতা। দাম একটু বেশি হলেও চেষ্টা করুন এমন জুতাই কিনতে।

গাঢ় রঙে অনেকের অ্যালার্জি হয়। কারণ গাঢ় রঙের রাসায়নিক উপাদান চামড়ায় সহ্য হয় না অনেকের। তেমন হলে এড়িয়ে চলুন সেসব রঙ।

কম দামি জুতো কিনলে তেল বা ক্রিমে চুবিয়ে রাখুন এক রাত। জুতা পরার আগে পায়ে তেল মেখে পানিতে ধুয়ে নরম কাপড়ে পা মুছে জুতা পরুন। এতে ফোস্কার সম্ভাবনা কমবে। তেল থাকায় পানিও বসে থাকবে না বেশিক্ষণ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী