,

পশ্চিমবঙ্গের দিঘায় ১৮৫ কেজি ওজনের উড়ন্ত মাছ!

news-image

আন্তর্জাতিক ডেস্ক: গল্পের মতো মনে হলেও সত্যি। মাছও উড়তে পারে। এতদিন নাম শুনলেও অনেকেই হয়তো সেই উড়ুক্কু মাছকে চোখে দেখেননি। তবে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার দিঘায় পর্যটকরা মঙ্গলবার সেই মাছকেই দেখতে পেলেন। তাও ছোটখাটো নয়, একেবারে ১৮৫ কেজি ওজনের বিশাল মাছ! মাছটি প্রায় এগারো ফুট লম্বা। খবর এবেলার।

বিশালাকার এই উড়ুক্কু বা উড়ন্ত মাছ মঙ্গলবার উঠলো দিঘা মোহনায় নবকুমার পয়রার আড়তে। উড়িষ্যার ধামরায় মাঝসমুদ্রে মাছটি ধরেন শঙ্কর গিরি নামে এক মৎস্যজীবী। তিনিই এদিন এই মাছটি বিক্রি করার জন্য দিঘা মোহনার মাছে বাজারে নিয়ে আসেন।

মূলত শত্রুর আক্রমণ থেকে নিজেকে বাঁচানোর জন্য সাগরের পানির ওপরে উঠে ডানা মেলে উড়তে থাকে এরা। এই মাছগুলো সর্বোচ্চ ২০ ফুট উচ্চতায় প্রতি ঘণ্টায় প্রায় ৭০ কিলোমিটার গতিতে উড়তে পারে বলে দাবি করেছেন অভিজ্ঞ মৎস্যজীবীরা। এরা একটানা ১৬০ ফুট দূরত্ব পর্যন্ত উড়ে যেতে পারে।

প্রথমে মাছটি সাগরের পানির ওপরে মাথা তোলে। এরপর চোখের পলকে লেজ নাড়িয়ে পাখির মতো উড়তে উড়তে সামনের দিকে এগিয়ে যায়। নিচে নামার সময়ে পাখির মতো ধীরে ধীরে ডানা দুটো ভাঁজ করে সাগরের ভিতরে ঢুকে পড়ে।

বিশ্বজুড়ে প্রায় ৬৪ প্রজাতির উড়ন্ত মাছের খোঁজ পাওয়া গিয়েছে। দিঘা মোহনায় এ ধরনের মাছ দেখে খুশি পর্যটকেরা। তবে ওজন অনুযায়ী মাছটির অবশ্য বেশি দাম ওঠেনি। মাত্র পনেরো হাজার রুপিতেই মাছটি বিক্রি হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর