,

ডাক্তাররা দুর্বৃত্ত হয়ে গেছে : হাইকোর্ট

news-image

ডাক্তাররা দুর্বৃত্ত হয়ে গেছে, তাদের ভুলের কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছে বলে মন্তব্য করেছে হাইকোর্ট। তাদের ভুলে পেশার সুনামও নষ্ট হচ্ছে বলে মন্তব্য করে আদালত। বিচারপতি এফ আর এম নাজমুল আহসান এবং বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চ এ মন্তব্য করে। চুয়াডাঙ্গায় চক্ষুশিবিরে ২০ জনের চোখ নষ্ট হওয়ার ঘটনায় করা রিটের শুনানিতে আদালত এসব পর্যবেক্ষন তুলে ধরেন।

চুয়াডাঙ্গার ইম্প্যাক্ট মাসুদুল হক হাসপাতাল আয়োজিত চক্ষু শিবিরে ২০ জনের চোখ হারানোর ঘটনায় ২৯ মার্চ রিট করেন এক আইনজীবী। এক কোটি টাকা ক্ষতিপূরণের রুল দেয় আদালত। একইসাথে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও চুয়াডাঙ্গার সিভিল সার্জনকে তলব করে আদালত। সোমবার সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দেন তারা।

শুনানিতে আদালত বলেন, মানুষ বিপদে পড়লে ডাক্তার,পুলিশ আর আইনজীবীর কাছে যায়। এক্ষেত্রে ডাক্তাররাই যদি ভুল করে তাহলে অবর্ণনীয় ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষকে। ডাক্তারদের ভুল ঢাকতে দেয়া ধর্মঘট অন্যায়।

স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া প্রতিবেদনে, চুয়াডাঙ্গায় চক্ষুশিবিরে ব্যবহৃত ওষুধে ব্যাকটেরিয়া পাওয়া যায়নি। তবে, আইসিডিডিআরবির প্রতিবেদনে ব্যাকটেরিয়া পাওয়ার কথা বলা হয়েছে। বেসরকারি হাসপাতালে অভিযান চালাতে স্বাস্থ্য অধিদপ্তর ছাড়া র‍্যাবের প্রয়োজন সম্পর্কে আদালতের প্রশ্নের উত্তর দেন মহাপরিচালক আবুল কালাম আজাদ।

গত ৫ মার্চ চুয়াডাঙ্গায় মাসুদুল হক ইম্প্যাক্ট মেমোরিয়াল হাসপাতাল চক্ষুশিবিরের আয়োজন করে। পরে ২০ জনের চোখে ব্যাকটেরিয়ার কারণে চোখ তুলে ফেলার সংবাদ প্রকাশিত হয় গনমাধ্যমে।

independent24.com

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর