,

নিশ্চিত হয়ে গেল রোনালদোর জুভেন্তাস যাত্রা

news-image

সপ্তাহব্যাপী চলতে থাকা গুঞ্জন অবশেষে নিশ্চয়তা পেতে যাচ্ছে। শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালিয়ান জায়ান্ট জুভেন্তাসে যাওয়া রোনালদোর জন্য এখন সময়ের ব্যাপার মাত্র। আজ মঙ্গলবার রাতেই বিষয়টি নিয়ে করণীয় সম্পর্কে বৈঠকে বসবে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ। স্কাই স্পোর্টসের রিপোর্টার জিয়ানলুকা ডি মার্জিওর এক টুইটে সিআর সেভেনকে ঘিরে সমস্ত জল্পনার অবসান হতে যাচ্ছে।

ফুটবল অঙ্গণে স্কাই স্পোর্টসের রিপোর্টার জিয়ানলুকা ডি মার্জিওর টুইট খুবই গুরুত্বের সঙ্গে নেওয়া হয়। তিনি জানিয়েছেন, রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ রোনালদোর ক্লাব ছাড়ার অনুরোধ এরই মাঝে মেনে নিয়েছেন। আজ রোনালদোর ট্রান্সফার নিয়ে রিয়ালের পরিচালকদের সঙ্গে আলোচনায় বসবেন পেরেজ। পরিচালকদের সম্মতি নিয়ে শুরু হয়ে যাবে আনুষ্ঠানিকতা।

এছাড়া বিখ্যাত স্প্যানিশ পত্রিকা মার্কা ডট কম জানিয়েছে, আজ রিয়াল মাদ্রিদ বোর্ড সভায় ১০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে রোনালদোর বিক্রির বিষয়টি নিশ্চিত হয়ে গেছে। রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলো থেকে পর্তুগালের বিদায়ের পর বান্ধবী জর্জিনা রদ্রিগেজকে নিয়ে গ্রিসে ছুটি কাটাচ্ছেন পাঁচ বারের বর্ষসেরা রোনালদো। তার সঙ্গে সাক্ষাত করতে নাকি ইতিমধ্যেই গ্রিসের উদ্দেশ্যে রওনা দিয়েছেন জুভেন্তাস সভাপতি আন্দ্রেয়া আগনেল্লি।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর