,

স্ত্রীর গয়না বেচে দ্বিতীয় বিয়ে, অত:পর…

news-image

নারায়ণগঞ্জের ফতুল্লায় সুমি আক্তার নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী সোহানের বিরুদ্ধে। দ্বিতীয় বিয়ে নিয়ে তর্কে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে সুমির বাবা অভিযোগ করেছেন।

সোমবার রাতে ফতুল্লার পূর্ব ধর্মগঞ্জ ঢালিপাড়া এলাকা থেকে সুমি আক্তারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। ঘটনার পর থেকে সোহান আত্মগোপনে রয়েছে। সুমি মুন্সিগঞ্জ সদরের দেওভোগ এলাকার রূপ মিয়ার মেয়ে।

এদিকে ময়নাতদন্ত শেষে মঙ্গলবার বিকালে সুমির লাশ দাফনের জন্য তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জে নিয়ে যাওয়া হয়েছে।

সুমির বাবা রূপ মিয়া জানান, সাত বছর আগে সুমিকে ফতুল্লার পূর্ব ধর্মগঞ্জ ঢালিপাড়া এলাকার জুলহাস ভুইয়ার ছেলে সোহানের কাছে বিয়ে দেন তারা। বিয়ের পর তাদের একটি কন্যাসন্তানের জন্ম হয়।

তিনি জানান, বিয়ের পূর্বে সোহানকে তার বাবা-মা আমাদের কাছে ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়েছে। বিয়ের পর জানতে পারি সোহান কোনো কাজ কর্ম করে না। প্রায় সময় সুমিকে মারধর করে তার কাছ থেকে টাকা নিতো। বিদেশ যাওয়ার কথা বলে এক লাখ ২০ হাজার টাকা নিয়েছে সোহান। এরপর মুরগির ব্যবসা করবে বলে ২০ হাজার টাকা নিয়েছে। বিয়ের পর থেকে এভাবেই সুমিকে দিয়ে টাকা নিতো সুহান।

সুমির বাবা রূপ মিয়া জানান, সম্প্রতি সুমিকে বাড়ি থেকে ২০ হাজার টাকা এনে দিতে চাপ দেয়। এতে রাজি না হওয়ায় সুমির হাতের ও কানের স্বর্ণালংকার নিয়ে বিক্রি করে অন্যত্র আরেকটি বিয়ে করে।

তিনি আরও জানান, দ্বিতীয় বিয়ের বিষয়টি সোহানের কাছ থেকে নিশ্চিত হয়ে সুমি তাকে ফোন করে জানায়। কিন্তু ওই মেয়েটির নাম বলতে পারেনি। আমার ধারণা, সুমি এ নিয়ে তর্ক করায় তাকে শ্বাসরোধে হত্যার পর ঘরের বাহিরে ফেলে দিয়ে পালিয়েছে সোহান। সুমির গলায় ফাঁস লাগানোর কোনো দাগ নেই। আমি এ হত্যার বিচার চাই।

ফতুল্লা মডেল থানার ওসি শাহ মোহাম্মদ মঞ্জুর কাদের জানান, হত্যা না আত্মহত্যার বিষয়টি ময়নাতদন্ত রিপোর্ট আসলে জানা যাবে। মামলা হয়েছে, তদন্ত চলছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর