,

ফাহিমার এই রেকর্ড বাংলাদেশের কেউ করতে পারেননি

news-image

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে আরব আমিরাতকে ৮ উইকেটে হারিয়েছেন সালমারা। শুধু মেয়েদের টি-টোয়েন্টিতেই নয়, ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে বাংলাদেশের হয়ে প্রথম হ্যাটট্রিক করেছেন লেগ স্পিনার ফাহিমা খাতুন
বাংলাদেশের মেয়েদের ক্রিকেটে এর চেয়ে ভালো সময় আর আসেনি, এটা এখন বলাই যায়। সালমারা এখন খেলতে নামেন আর জয় নিয়ে মাঠ ছাড়েন—এটাই গত এশিয়া কাপ থেকে যেন নিয়মিত দৃশ্য হয়ে গেছে! আজ আরব আমিরাতকে ৩৯ রানে গুঁড়িয়ে বাংলাদেশ লক্ষ্যটা পেরিয়েছে ৭৯ বল ও ৮ উইকেট হাতে রেখে।

পরশু হল্যান্ডকে ৪২ রানে অলআউট করেছিল সালমার দল, যেটি ছিল মেয়েদের টি-টোয়েন্টিতে চতুর্থ সর্বনিম্ন স্কোর। আজ সেটি পেছনে ফেলে দিয়েছে আমিরাত! অথচ আমিরাতের স্কোর ১০.১ ওভারেও ছিল ১ উইকেটে ২৮। পরের ১১ রানে হারিয়েছে ৯ উইকেট! এই ৯ উইকেটের ছয়টিই পড়েছে ১৩ ও ১৪তম ওভারে।

আমিরাতের ব্যাটিং অর্ডার ধসিয়ে দিয়েছেন আসলে ফাহিমা। ১৩তম ওভারে রেকর্ডের খাতায় নাম তুলে ফেলেছেন এ লেগ স্পিনার। মেয়েদের টি-টোয়েন্টিতে অষ্টম ও বাংলাদেশের প্রথম বোলার হিসেবে করেছেন হ্যাটট্রিক। শুধু মেয়েদের টি-টোয়েন্টিতেই নয়, বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ২০ ওভারের ক্রিকেটে প্রথম হ্যাটট্রিক করেছেন তিনি। ৪ ওভারে ৮ রান দিয়ে ফাহিমা পেয়েছেন ৪ উইকেট।

ফাহিমার ওভারে ওই ধাক্কার পর আমিরাত ঘুরে দাঁড়াবে কী, রুমানা আহমেদের করা ১৪তম ওভারে চলে উইকেট-বৃষ্টি! এই ওভারেও পড়ে ৩ উইকেট। আমিরাতের অলআউট হওয়া যেন সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। অনেক কষ্টেসৃষ্টে তারা ৩৯ রান যোগ করতে পারে স্কোরবোর্ডে। সহজ লক্ষ্যটা অনায়াসে পেরিয়ে গেছেন বাংলাদেশের মেয়েরা। ৪০ রান করতে বাংলাদেশ খেলেছে ৬.৫ ওভার। নিগার সুলতানা অপরাজিত ছিলেন ২১ রানে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর