,

থাই গুহা থেকে সবাই উদ্ধার

news-image

আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডের গুহায় আটকে থাকা সবাইকে উদ্ধার করা হয়েছে। এ খবর নিশ্চিত করেছে থাইল্যান্ডের নেভি সিলের টিম। খবর বিবিসির।
ফেসবুকে এক পোস্টে নেভি সিল জানিয়েছে, ১২ ওয়াইল্ড বোরস ও তাদের কোচকে গুহা থেকে উদ্ধার করা হয়েছে। সবাই সুস্থ আছেন।

আজ তৃতীয় দিনের উদ্ধার অভিযানের শেষ অংশে একজন ডাক্তারসহ চারজন ডুবুরি অংশ নেয়। সেখানে তারা চারজন কিশোর ও কোচের সঙ্গে অবস্থান করছিলেন। তারা আটকা পড়া শেষজনকে উদ্ধার না করা পর্যন্ত গুহার ভেতরেই ছিলেন এবং এখন তাদের বেরিয়ে আসার অপেক্ষায় আছেন সবাই। তারপরই অভিযানটি সম্পূর্ণ সমাপ্ত হবে।

থাই নেভি ফেসবুকে জানিয়েছে, তারা ওই চার ডুবুরি ফিরে আসার জন্য অপেক্ষা করছে।
এর আগে গুহার ভেতর আটকে থাকা ১২ কিশোর ফুটবলার ও তাদের কোচকে উদ্ধারে রোববার থেকে দেশ-বিদেশির প্রায় ৯০ জন উদ্ধারকারী অভিযান শুরু করে।

অভিযানের প্রথমদিন রোববার চারজন কিশোরকে বের করে আনতে সক্ষম হয় উদ্ধারকারীরা। গতকাল সোমবারও চারজনকে বের করে আনা হয়। আর আজ অভিযানের তৃতীয়দিনে বাকি চার ফুটবলারসহ কোচকে বের করে আনা হয়। এরমধ্যে দিয়ে রুদ্ধশ্বাস এক অভিযানের সমাপ্তি ঘটলো।

ব্রিটেন, অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের উদ্ধারকারী ও বিশেষজ্ঞরা এই অভিযানে অংশ নেন। দক্ষ ডুবুরিরা আটকে পড়া কিশোরদের ডুবে যাওয়া সুড়ঙ্গের পানির ভেতর দিয়ে পথ দেখিয়ে গুহার প্রবেশ মুখে নিয়ে আসেন।

প্রত্যেক কিশোরকে পুরো মুখ ঢাকা অক্সিজেন মুখোশ পরতে হয়। প্রতিজনের সামনে এবং পেছনে দুজন ডুবুরি ছিল গাইড হিসেবে। এরা তাদের এয়ার সিলিন্ডারও বহন করেন।

গুহার যে জায়গায় এই ছেলেরা আটকে পড়ে, সেখানে যাওয়া এবং সেখান থেকে আবার গুহামুখ পর্যন্ত ফিরে আসতে সবচেয়ে অভিজ্ঞ ডুবুরিরও প্রায় এগারো ঘণ্টা সময় লেগেছে। উল্লেখ্য, গেলো ২৩ জুন ১২ ফুটবলার ও তাদের কোচ ওই গুহায় প্রবেশ করার পর ভারী বর্ষণের কারণে আর বের হতে পারেনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর