,

ফাহিমার হ্যাট্রিকে সেমিতে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক: নারী ক্রিকেটের টি-টোয়েন্টি ফরম্যাটে প্রথম বাংলাদেশি বোলার হিসেবে হ্যাট্রিক করেছেন ফাহিমা খাতুন। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আজ মঙ্গলবার আরব আমিরাতের বিরুদ্ধে ইনিংসের ১৩তম ওভারের শেষ তিন বলে তিন উইকেট তুলে নেন ২৫ বছর বয়সী এই ডানহাতি লেগব্রেকার। এর আগে ২০১৬ সালে ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে হ্যাট্রিক করেছিলেন রুমানা আহমেদ।

নেদারল্যান্ডে বিশ্বকাপ বাছাইপর্বে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আরব আমিরাতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। স্পোর্টপার্কে টস জিতে আরব আমিরাতকে ব্যাটিং করার আমন্ত্রণ জানায় বাংলাদেশ অধিনায়ক সালমা খাতুন।

ব্যাটিংয়ে নেমে আমিরাত ওপেনার ইশা রোহিত ওজার করা ১৮ রান ছাড়া বাকি ১০ জনের কেউই পার করতে পারেনি দশ রানের কোঠা।
১৬.২ ওভার ব্যাটিং করে সব উইকেট হারিয়ে মাত্র ৩৯ রান সংগ্রহ করে আরব আমিরাত।

বাংলাদেশের হয়ে হ্যাট্রিকসহ ফাহিমা নেন ৪ উইকেট। দুই উইকেট করে পান নাহিদা আক্তার আর রুমানা আহমেদ।
৪০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।

ওপেনার আয়শা রহমান ২ রানে আউট হবার পর নিগার সুলতানা করেন অপরাজিত ২১ রান আর সানজিদা ইসলাম ১৫ রান।
গ্রুপ পর্ব পেরিয়ে সেমিফাইনালে এবার হারাতে হবে স্কটল্যান্ডকে। এই ম্যাচটা জিতলেই চলতি বছরের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর