,

বদলে যাচ্ছে মন্ত্রীদের ব্রিফকেস, কারণ জানলে গর্ব হবে আপনারও

news-image

মন্ত্রিপরিষদের বৈঠকের বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র মন্ত্রীদের কাছে পাঠানোর কাজে ব্যবহৃত চামড়ার কালো ব্রিফকেসের বদলে সোনালী আঁশ পাটের তৈরি নতুন ব্রিফকেস মন্ত্রীদের হাতে তুলে দেওয়া হবে।

ইতোমধ্যেই ওই ব্রিফকেসের রঙ ও ডিজাইন চূড়ান্ত করা হয়েছে। প্রাথমিকভাবে এই ব্রিফকেসের স্যাম্পল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও দেখানো হয়েছে।

জানা গেছে, ব্রিফকেসের রঙ ও ডিজাইন দুটোই প্রধানমন্ত্রী শেখ হাসিনার পছন্দ হয়েছে। জানা গেছে, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মির্জা আজমের নিজস্ব উদ্যোগে এ পরিবর্তন আনা হচ্ছে। প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে মন্ত্রিপরিষদ বিভাগকে ৭০টি ব্রিফকেস উপহার হিসেবে দেবেন তিনি।

ইতিমধ্যেই বিজেএমসি ৭০টি ব্রিফকেস বানানোর প্রাথমিক কাজ প্রায় শেষ করে এনেছে। প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে বাকি কাজ দ্রুত শেষ করা হবে বলে জানাগেছে।

প্রচলিত কালো ব্রিফকেসের সাইজেই প্রস্তুত করা হচ্ছে নতুন ব্রিফকেস। তবে নতুন ব্রিফকেসের উভয় পিঠ পাটের তৈরি মোটা কাপড় দিয়ে মোড়ানো রয়েছে।

ব্রিফকেসের হাতল ও চার পাশের বর্ডার পাটের রংয়ের চামড়া দিয়ে মজবুত করা হয়েছে। প্রথা ভাঙা হলেও দেখতে চমৎকার ও আকর্ষণীয় নতুন আদলের এই ব্রিফকেসের প্রতি মন্ত্রীদের আগ্রহ রয়েছে বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর