,

সিলিন্ডারে কতটা গ্যাস রয়েছে বুঝে নিন সহজেই

news-image

রান্নার গ্যাসের সিলিন্ডার নিয়ে একটি সমস্যায় অনেকেই পড়েন। কারণ, আগে থেকে বুঝতে না পারায় অনেক সময়েই রান্না করতে করতেই সিলিন্ডারের গ্যাস ফুরিয়ে যায়। বাড়িতে গ্যাস সিলিন্ডার থাকলে ভাল, না থাকলে ভোগান্তি আরও বাড়ে।

একটি সর্বভারতীয় হিন্দি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সিলিন্ডারে কতটা গ্যাস আছে একটি ভিজে কাপড়ের সাহায্যে তা সহজেই বোঝা সম্ভব। কী সেই পদ্ধতি?

মধ্যপ্রদেশের একটি সায়েন্স কলেজের অধ্যাপক বিজেন্দ্র রায়ের দাবি, গ্যাস কতটা আছে তা বোঝার জন্য প্রথমে ভিজে কাপড় দিয়ে সিলিন্ডারটিকে ভাল করে মুছতে হবে। এমন ভাবে মোছা উচিত, যাতে সিলিন্ডারের গায়ে কোনও ধুলোর আস্তরণ থাকলেও তা উঠে যায়।

মোছা শেষ হলে দেখা যাবে সিলিন্ডার শুকোতে শুরু করেছে। দু’-তিন মিনিট পরে খেয়াল করলে দেখা যাবে সিলিন্ডারের কিছুটা অংশ শুকিয়েছে, বাকি অংশ ভিজে রয়েছে। সেই অংশ শুকোতে একটু সময় লাগছে। প্রতিবেদনের দাবি অনুযায়ী, যতটা অংশ ভিজে থাকবে সেই অংশেই গ্যাস রয়েছে বলে ধরে নিতে হবে।

অধ্যাপক রায় জানিয়েছেন, যেখানে তরল কিছু থাকে, সেখানকার তাপমাত্রা খালি জায়গার তুলনায় কম হয়। ফলে সিলিন্ডারের যে অংশটুকুতে এলপিজি রয়েছে, সেই অংশটি শুকোতেও সময় বেশি লাগে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর