,

ভিজলেন, ভেজালেন মৌনী রায়

news-image

অনেক আগে থেকেই বৃষ্টির সাথে বলিউডি ফিল্ম পাড়ার একটা অন্যরকম সম্পর্ক। ছবিতে বৃষ্টি এবং তাতে ভিজে নায়ক-নায়িকার নাচ যেন অবধারিত ছিল সেই আশি ও নব্বই দশক থেকেই। সেই বৃষ্টি আজও ছেড়ে যায়নি বলিউডকে। আজও মাঝে মাঝে দেখা মেলে বৃষ্টির। সেই সাথে বৃষ্টিতে ভেজা।

আর বৃষ্টির এই সময়ে তাতে ভিজতে চায় সবাই। আর সেই ছবি নিজের সোশাল মিডিয়া টাইমলাইনেও পোস্ট করতে চান অনেকেই। আর অনেকের মাঝে যদি একজন হন মৌনী রায়, তাহলে?

হ্যাঁ, সম্প্রতি টেলি সিরিয়াল ‘নাগিন’ খ্যাত মৌনী রায়, যিনি অক্ষয় কুমারের বিপরীতে ‘গোল্ড’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখতে যাচ্ছেন, নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করেছেন এমনই কিছু বৃষ্টিভেজা ছবি। আর ছবিগুলো প্রকাশের পরই হয়ে গেছে ভাইরাল।

নিজে যেমন বৃষ্টিতে ভিজে ভিজে নাচলেন এই নায়িকা, তেমনি লাখো নেটবাসীকেও আনন্দে ভেজালেন তিনি।

অনেকে বলছেন, অবশেষে বলিউডে ব্রেক পেতে যাচ্ছেন মৌনী। কিন্তু এই বৃষ্টিতে নাচের ছবিগুলো যদি তিনি আরো দু-চার বছর আগে পোস্ট করতেন, তবে অনেক আগেই তিনি বলিউডে ডাক পেতেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর