,

নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে ঠেকিয়ে রাখা যাবে না: প্রতিরক্ষামন্ত্রী

news-image

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, নিষেধাজ্ঞা দিয়ে তার দেশের অগ্রগতি ঠেকিয়ে রাখা যাবে না। ওয়াশিংটন তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের যে হুমকি দিয়েছে সে সম্পর্কে তিনি আরো বলেছেন, বিশাল মানবসম্পদের পাশাপাশি অন্যান্য প্রাকৃতিক সম্পদের বিপুল ভাণ্ডারের দেশ ইরানকে নিষেধাজ্ঞা দিয়ে থমকে দেয়া যাবে না।

জেনারেল হাতামি মঙ্গলবার তেহরানে অনুষ্ঠিত এক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে আরো বলেন, কাগুজে সাম্রাজ্যবাদী শক্তি আমেরিকা ইরানের ইসলামি শাসনব্যবস্থাকে সংকটাপন্ন হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। মার্কিন সরকার মনস্তাত্ত্বিক যুদ্ধ চালিয়ে ইরানের জনগণের সঙ্গে সরকারের দূরত্ব সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত হয়েছে যা কখনো সফল হবে না।

ইরানের প্রতিরক্ষামন্ত্রী বর্তমান সময়ে তার দেশের শক্তিমত্তার কথা উল্লেখ করে বলেন, তেহরান এ পর্যন্ত বহুবার প্রমাণ করেছে, যুদ্ধ ও নিষেধাজ্ঞার মতো কঠিন বাধা পার হতে দেশটি সিদ্ধহস্ত। ইরানি জনগণ অসম যুদ্ধের ময়দানে তুলনামূলক কম উপকরণ নিয়ে শুধুমাত্র ঈমানি শক্তির বলে শত্রুর বিরুদ্ধে বিজয়ী হয়েছে।

তবে ইরান বর্তমানে অতীতের তুলনায় অনেক বেশি শক্তিশালী ও সংহত হয়েছে বলে জানান জেনারেল হাতামি। তিনি বলেন, ইরানের প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করার তৎপরতা অব্যাহত থাকবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মে মাসে ইরানের বিরুদ্ধে কিছু ভিত্তিহীন অভিযোগ তুলে পাশ্চাত্যের সঙ্গে তেহরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যান। তিনি ঘোষণা করেন, আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে ইরানের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞাগুলো পুনর্বহাল করা হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর