,

কার্গো হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে রেকর্ড ভঙ্গ করেছে চট্টগাম বন্দর

news-image

সীমিত ক্ষমতার মধ্যেই কন্টেইনারের পাশাপাশি কার্গো হ্যান্ডেলিংয়ের ক্ষেত্রে সব ধরনের রেকর্ড ভঙ্গ করেছে চট্টগ্রাম বন্দর। ২০১৭-১৮ অর্থবছরে ২৮ লাখ ৮ হাজার কন্টেইনার হ্যান্ডেল করা হয়েছে। এছাড়া গত বছরের তুলনায় ১২ কোটি ৯৪ মেন্ট্রিক টন বেশি কার্গো হ্যান্ডেলিং হয়েছে। উভয় ক্ষেত্রেই প্রবৃদ্ধি হয়েছে ১৬ শতাংশের বেশি।

২০১৭-১৮ অর্থ বছরে দুইদিনে ১২ ঘন্টা করে ২৪ ঘন্টা ছাড়া পুরোদমে চালু ছিল দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম। আর এর প্রভাব পরেছে দেশের প্রবৃদ্ধি অর্জনে। গত অর্থবছরে চট্টগ্রাম বন্দর নগরে আগের বছরের চেয়ে ৩ লাখ ৫ হাজার ডিউএস কন্টেইনার বেশি হ্যান্ডেলিং করেছে, যা এযাবত কালের রেকর্ড।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সদস্য ( পরিকল্পনা ও প্রশাসন) মো. জাফর আলম বলেন, অর্জনের জন্য চট্টগ্রাম বন্দর যেভাবে পরিশ্রম করেছে, তার সাথে সম্পৃক্ত অনেকেই পরিশ্রম করেছে।

একইভাবে কার্গো হ্যান্ডেলিংয়ের ক্ষেত্রেও রেকর্ড করেছে চট্টগ্রাম বন্দর। ১৬ দশমিক ১/৮ প্রবৃদ্ধি হিসেবে ২০১৭-১৮ অর্থবছরে কার্গো হ্যান্ডিলিং করা হয়েছে ৯২ কোটি ৯২ লাখ ৩ হাজার ২২৮ মেট্রিক টন।

চট্টগ্রাম সি এন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাচ্চু বলেন, রাজনৈতিক কোনো ভাঙচুর ছিল না, পাশাপাশি স্মৃতিশীল থাকার কারণে ব্যবসায়ী এবং কর্মচারীরা আন্তরিকতার সাথে কাজ করাতে এই রেকর্ড অর্জন করা সম্ভব হয়েছে।

চট্টগ্রাম চেম্বার অব কর্মাসের পরিচালক মাহবুবুল চৌধুরী বাবর বলেন, যেগুলো সংস্কারের অভাবে ব্যবহার করা যাচ্ছে না সেগুলো জরুরি ভিত্তিতে সংস্কার করে এখানে কন্টেইনার রাখার ব্যবস্থা করার দরকার। পাশাপাশি ইয়ার সম্প্রসারণ করা খুবই জরুরি হয়ে পড়েছে।

আগামী ২০২১ সালের মধ্যে চট্টগ্রাম বন্দর দিয়ে ৬ হাজার কোটি রপ্তানির লক্ষমাত্রা নিয়ে কাজ করছে সরকার। আর লক্ষমাত্রা অর্জনে সবচেয়ে বড় বাজার রাজনৈতিক অস্থিরতাকে দুষছেন ব্যবসায়ী নেতারা।

বন্দরে বেড়েছে জাহাজ আসার পরিমানও। ২০১৬-১৭ অর্থবছরে চট্টগ্রাম বন্দর দিয়ে পণ্য নিয়ে ৩ হাজার ৯২ টি জাহাজ আসলেও ২০১৭-১৮ অর্থবছরে ৩ হাজার ৬৪৪টি।

সূত্র : সময় টেলিভিশন

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর