,

বিচারপতি জয়নুলের জামিন বিষয়ে সিদ্ধান্ত ১৭ জুলাই

news-image

দুর্নীতির অভিযোগে আপিল বিভাগের সাবেক বিচারপতি মো. জয়নুল আবেদীনকে হাইকোর্টের দেওয়া আগাম জামিন বিষয়ে জারি করা রুলের ওপর শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে রায় ঘোষণার জন্য আগামী ১৭ জুলাই দিন ধার্য করেছেন হাইকোর্ট। মঙ্গলবার শুনানি শেষে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি ড. কে এম হাফিজুল আলমের বেঞ্চ রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন।

এর আগে গত বছরের ১০ জুলাই হাইকোর্ট থেকে আগাম জামিন নেন জয়নুল আবেদীন। এ সময় তার জামিনের প্রশ্নে আদালত রুলও জারি করেছিলেন। পরে এর বিরুদ্ধে দুদক আপিল বিভাগে আবেদন করলে রুল নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয় হাইকোর্টকে।
২০১০ সালের ১৮ জুলাই সম্পদের হিসাব চেয়ে আপিল বিভাগের সাবেক বিচারপতি মো. জয়নুল আবেদীনকে নোটিশ দেয় দুদক। পরে দুদকের দেয়া নোটিসের বৈধতা চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টে একটি রিট আবেদন করেছিলেন। তবে তা উত্থাপিত হয়নি মর্মে খারিজ হয়ে যায়। এরপর একই বছরের ২৫ অক্টোবর তাকে সম্পদের বিবরণী চেয়ে আরও একটি নোটিশ দেয় দুদক। একই বছরের ৩ নভেম্বর তিনি দুদকে তথ্য জমা দেন।

সাবেক এই বিচারপতির বিরুদ্ধে কোনো মামলা নেই। তারপরও একটি দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, মামলা না হলেও দুদক তাকে গ্রেফতার করতে পারে। এ পরিস্থিতিতে গ্রেফতারের আশঙ্কায় জয়নুল আবেদীন হাইকোর্ট থেকে আগাম জামিন নেন। যার বিরুদ্ধে আপিল করেছিল দুদক।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর