,

তদবির সংস্কৃতির বিরুদ্ধে গণমাধ্যমকে সোচ্চার হতে হবে : তথ্যমন্ত্রী

news-image

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, মেধা, মান ও দক্ষতার অবমূল্যায়নকারীর তদবির সংস্কৃতির বিরুদ্ধে গণমাধ্যমকে সোচ্চার হতে হবে। সেই সাথে সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সাথে জনগণের তথ্যসেতু ও তথ্য বাতায়ন রচনা করবে গণমাধ্যম।

মঙ্গলবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় দক্ষতা উন্নয়ন পরিষদ (এনএসডিসি) সচিবালয়ে তাদের আয়োজিত দক্ষতা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন। ইনু বলেন, বাংলাদেশকে আরেক ধাপ এগিয়ে নিতে রাজনীতি ও অর্থনীতিতে সুশাসন নিশ্চিত করতে হবে। আর এ কাজের জন্য প্রয়োজন দক্ষ, মেধাবী ও মানবসম্পন্ন কর্মীর। তথ্যমন্ত্রী তদবির সংস্কৃতিকে নাগরিকদের মেধা, মান ও দক্ষতা মূল্যায়নের অন্তরায় বলে বর্ণনা করে বলেন, কর্মে প্রবেশ, কর্মস্থলে কাজে এবং পদোন্নতিতে তদবিরবাজি দুর্নীতি ও তদবির বাণিজ্যের জন্ম দেয়। এ বিষয় গণমাধ্যমের বিশেষ নজরদারি প্রয়োজন।

সরকারি ও বেসরকারি যেসব প্রতিষ্ঠান শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, যোগাযোগ প্রভৃতি সেবাখাতে কাজ করে, তাদের দক্ষতার উন্নয়ন একান্ত জরুরি বিধায় এসব খাতের কর্মচারিদের নিয়মিত প্রশিক্ষণ নিশ্চিত করতে হবে, বলেন হাসানুল হক ইনু।

এনএসডিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা এবিএম খোরশেদ আলমের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, এনএসডিসি’র পরিচালক (যুগ্মসচিব) মোঃ রেজাউল করিম মূল প্রবন্ধ উপস্থাপন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ এস এম আসাদুজ্জামান, গণস্বাক্ষরতা অভিযানের উপপরিচালক তপন কুমার দাশ প্রমুখ মূল প্রবন্ধের ওপর আলোচনায় অংশ নেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর