,

২২ দিন পর পাওয়া গেল টুকরো টুকরো লাশ

news-image

নারায়ণগঞ্জ শহরের কালিরবাজারের স্বর্ণ ব্যবসায়ী প্রবীর চন্দ্র ঘোষের টুকরো টুকরো করা লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ২২ দিন পর সোমবার রাতে শহরের আমলপাড়া এলাকার ঠান্ডা মিয়ার বাড়ির সেপটিক ট্যাংক থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশ ইতোমধ্যে পঁচে গলে গেছে।

প্রবীর ঘোষ কালিরবাজার ভোলানাথ জুয়েলার্সের মালিক। গত ১৮ জুন থেকে তিনি নিখোঁজ ছিলেন। তার সন্ধানের দাবিতে ১৮ দিন ধরে বিভিন্ন সময়ে ব্যবসায়ী, নিহতের স্বজন, বিভিন্ন সংগঠন ও পরিবারের লোকজন মানববন্ধন ও সমাবেশ করে আসছিল। এর মধ্যে নিহতের পরিবার প্রশাসনের কাছে স্মারকলিপিও দিয়েছিল।

প্রবীর নিখোঁজের ঘটনায় বাবা ভোলানাথ দাস বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় জিডি করেন। ওই জিডির তদন্ত পরে জেলা গোয়েন্দা পুলিশকে দেওয়া হয়। ডিবি পুলিশ বিষয়টির তদন্ত করে পিন্টু ও বাবু নামের দুইজনকে আটক করে। তার মোবাইল ফোন ট্র্যাকিং ও ব্যাপক জিজ্ঞাসাবাদে পিন্টু স্বীকার করে প্রবীর ঘোষের বিষয়টি। পরে তার দেওয়া তথ্যানুযায়ী সোমবার রাতে শহরের আমলপাড়া এলাকার ঠান্ডু মিয়ার ভবনের সেফটিক ট্যাংক থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশ টুকরো টুকরো করে কয়েকটি ব্যাগে করে ট্যাংকিতে ফেলা হয়।

জিডির তদন্তকারী কর্মকর্তা ডিবির এস আই মফিজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

প্রসঙ্গত, ১৮ জুন সকালে সোনারগাঁয়ের বারদী উদ্দেশ্যে যান স্বর্ণ ব্যবসায়ী প্রবীর ঘোষ। পরে সন্ধ্যা ৭টার দিকে সে নিজ বাড়িতে ফিরে আসে। রাত ৮টা ৪০ মিনিটের দিকে তার মুঠোফোনে একটি কল আসলে সে বাড়ি থেকে বের যায়। পরদিন ১৯ জুন সকালে নিখোঁজ প্রবীর ঘোষের বাবা বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি জিডি করেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর