,

কোরআন কী ও নাজিলের ইতিহাস

news-image

মানুষের ইহলৌকিক কল্যাণ ও পারলৌকিক মুক্তির দিগদর্শণ, মুসলিম উম্মাহর জন্য শ্রেষ্ঠতম নিয়ামত-পবিত্র আল কোরআন। বিশ্বমানবতার মুক্তিদূত মহানবি হযরত মুহম্মদ (সা:)-এর প্রতি আল্লাহর কাছ থেকে জিবরাঈল (আ.) ফেরেশতা মারফত সুদীর্ঘ ২৩ বছরে এটি অবতীর্ণ হয়।

কোরআন মানবজাতির সর্বাঙ্গীণ কল্যাণ ও মুক্তির দিশারি বা পথপ্রদর্শক। পবিত্র কোরআনকে সর্বকালের, সর্বদেশের, সর্বলোকের জীবনবিধান ও মুক্তির সনদ হিসেবে আল্লাহ তায়ালা ওহির মাধ্যমে ঘোষণা করেছেন। পবিত্র কোরআন নাজিলের ছয় মাস আগে থেকেই আল্লাহ তায়ালা তার হাবিব হযরত মুহম্মদ (সা:)-কে স্বপ্নের মাধ্যমে এ মহান কাজের জন্য প্রস্তুত করে নিয়েছিলেন।

হযরত আয়েশা সিদ্দিকা (রা.) হতে বর্ণিত, প্রিয় নবি হযরত মুহম্মদ (সা:) এর উপর ওহি নাজিলের সূচনা হয়েছিল স্বপ্নের মাধ্যমে। তিনি স্বপ্নে যা দেখতেন তা দিনের আলোর মতো তাঁর জীবনে প্রতিভাত হতো।

পবিত্র মাহে রমজানের শবে কদরে নাজিল শুরু হয়েছিল আল-কোরআন। রমজান মাসের শ্রেষ্ঠতম নিয়ামত ‘আল-কোরআন’ বিশ্বনবি হজরত মুহাম্মদ (সা.)-এর প্রতি আল্লাহর কাছ থেকে সময়ে সময়ে জিবরাঈল (আ.) ফেরেশতা মারফত ২৩ বছরে অবতীর্ণ হয়। আল্লাহ তায়ালা ইরশাদ করেছেন, ‘রমজান মাস, এতে মানুষের দিশারি এবং সৎ পথের সুস্পষ্ট নিদর্শন ও সত্যাসত্যের পার্থক্যকারী রূপে আল-কোরআন অবতীর্ণ হয়েছে।’ (সূরা আল-বাকারা, আয়াত: ১৮৫)

মহান আল্লাহপাক ফেরেশতা হযরত জিবরাঈল (আঃ) এর কর্তৃক মহানবি হযরত মুহাম্মদ (সা.)-এর মাধ্যমে পবিত্র হেরা গুহায় কুরআন শরীফ নাজিল করেছিলেন। তাহলে আসুন, জেনে নিই কিভাবে পবিত্র কোরআন শরীফ নাজিল হয়েছিল। প্রথম ওহি-‘পড়ো তোমার প্রভূর নামে যিনি সবকিছু সৃষ্টি করেছেন।’ (সূরা আলাক ১-৫)

সর্বশেষ ওহি-‘সে দিনকে ভয় করো, যে দিন তোমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরিয়ে নেয়া হবে।’ (সূরা আল বাকারা ২৮১)
‘আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিলাম, তোমাদের উপর আমার নেয়ামত পরিপূর্ণ করে দিলাম, তোমাদের জন্যে জীবন বিধান হিসেবে আমি ইসলামের উপর সন্তুষ্ঠ হলাম।’ (সূরা আল মায়েদাহ ৩)

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর