,

ঘরের ছেলেই যখন ফ্রান্সের প্রধান শক্র!

news-image

রাশিয়া বিশ্বকাপে ২১তম আসরে প্রথম সেমিফাইনালে মঙ্গলবার (১০ জুলাই) শক্তিশালী বেলজিয়ামের মুখোমুখি হবে ফ্রান্স। ম্যাচটি বাংলাদেশ সময় শুরু হবে রাত ১২টায়।

এদিকে বেলজিয়ামকে হারিয়ে ফাইনালে ওঠার জন্য মরিয়া দিদিয়ের দেশমের শিষ্যরা। কিন্তু, এক্ষেত্রে ফ্রান্সের মূল বাধা ফ্রান্সের সাবেক স্ট্রাইকার থিয়েরি অঁরি।

আর তিনি বর্তমানে শক্তিশালী বেলজিয়ামের সহকারী কোচ ও প্রধান কোচ রবার্তো মার্তিনেজের সহায়কের ভূমিকায় রয়েছেন।

থিয়েরি অঁরি ১৯৯৭ সালে ফ্রান্সের হয়ে অভিষেকের পর ২০১০ সাল পর্যন্ত ১২৩ ম্যাচে গোল করেছে ৫৩টি। যা ফ্রান্সের জার্সিতে সর্বোচ্চ গোল। ১৯৯৮ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্কোয়াডের গুরুপূর্ণ সদস্য ছিলেন তিনি। বর্ণাঢ্য ক্যারিয়ারে মোনাকো, জুভেন্টাস, আর্সেনাল ও বার্সেলোনার মতো বড় বড় ক্লাবে খেলেছেন বিশ্বের ইতিহাসের অন্যতম সেরা এই স্ট্রাইকার।

প্রতিপক্ষের সহকারী কোচ হিসবে অঁরির থাকার বিষয়টি নিয়ে ফ্রেঞ্চ খেলোয়াড়দের মনে বিরূপ প্রভাব রয়েছে। জিতে অঁরিকে আতোঁয়া গ্রিজম্যানের নেতৃত্বাধীন দলটি দেখিয়ে দিতে চান যে তিনি ভুল দল বেছে নিয়েছেন।

এদিকে ফ্রান্সের আক্রমণভাগের খেলোয়াড় অলিভিয়ার গিরোর্ড বলেছে, অঁরি আমাদের বিপক্ষে রয়েছেন, ভেবেই অবাক লাগছে। অঁরিকে দেখিয়ে দেব, তিনি ভুল শিবিরে রয়েছেন। কারণ আমাকে জিজ্ঞাসা করা হলে আমি তাকে নিজেদের সঙ্গেই দেখতে চাইব।

সেমিফাইনালের পথে জাপানকে হারানোর পর পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে কোয়ার্টার ফাইনালে হারিয়ে দিয়েছে এইডেন হ্যাজার্ডের দল। ফলে ফ্রান্স শক্তিশালী দল হলেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বেলজিয়াম।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর