,

আখাউড়ায় ইয়াবাসহ খোদেজা খাতুন নামে এক বৃদ্ধা আটক

news-image

আখাউড়া  প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোছা. খোদেজা খাতুন(৬০) নামে এক বৃদ্ধা নারীকে আটক করেছে র‌্যাপিট এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা। আটক খোদেজা পৌরশহরের দেবগ্রাম পূর্বপাড়ার মো. হাফিজ খার স্ত্রী। মঙ্গলবার দুপুরে র‌্যাব সদস্যরা জব্দকৃত মালামাল ও মামলাসহ তাকে আখাউড়া থানা পুলিশে সপোর্দ করেছে।

আখাউড়া থানার ইন্সপেক্টর (ওসি তদন্ত) আরীফ আমীন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, গত সোমবার দিন রাতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করতে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের পুলিশ পরিদর্শক মনোয়ার আলী মীরের নেতৃত্বে একদল র‌্যাব সদস্য আখাউড়া রেলস্টেশনে অবস্থান নেয়। এসময় একটি গোপন সংবাদ পায় দেবগ্রাম গ্রামের হাফিজ খার বসত বাড়িতে মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে এমন খবর পেয়ে র‌্যাব সদস্যরা সেখানে ছুটে যায়।

পরে তারা হাফিজ খার বাড়ির রান্নাঘরের সামনে পৌছলে তার স্ত্রী খোদেজা খাতুন টের পেয়ে পালিয়ে যেতে চেষ্টা করে। এসময় র‌্যাব সদস্যরা তাকে আটক করে এবং তার কাছ হইতে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক ক্রয়-বিক্রয়ের ৯ হাজার ৫শ ৫৫ টাকা উদ্ধার করে। র‌্যাবের জিজ্ঞাসাবাদে খোদাজা খাতুন মাদক দ্রব্য ক্রয়-বিক্রয়ের কথা স্বীকার করেছে। সে দীর্ঘদিন যাবত ব্রাহ্মণবাড়িয়াসহ আখাউড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে মাদক দ্রব্য সংগ্রহ  করে পরে তা নিজেই মাদকসেবী ও ব্যবসায়ীদের কাছে বিক্রি করে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর