,

দেহব্যবসায় রাজি করাতে ব্যর্থ হয়ে কব্জি কর্তন, স্বামী গ্রেপ্তার

news-image

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় যৌতুকের দাবিতে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর হাতের কব্জি কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী লিটন মিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় করা মামলায় গত সোমবার রাতে জেলার নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে শেরপুর সদর সার্কেল আমিনুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
আহত ওই গৃহবধূর নাম কুলসুম বেগম (১৯)।তিনি উপজেলা সদরের কসাইপাড়া গ্রামের লিটন মিয়ার স্ত্রী।
মামলার এজাহার সূত্রে জানা যায়, এক বছর আগে লিটন মিয়ার সঙ্গে কুলসুম বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে কুলসুমের উপর চাপ দিতে থাকে লিটন মিয়া। যৌতুকের দাবি পূরণ করতে না পারায় কুলসুমকে দিয়ে তার স্বামী দেহ ব্যবসা করানোর চেষ্টা করে। স্বামীর কথামতো দেহ ব্যবসায় রাজি না হলে গত ১৩ জুন বিকেলে লিটন ও তার অন্যান্য ভাইয়েরা কুলসুমের উপর অমানুষিক নির্যাতন চালায়। একপর্যায়ে লিটন ধারালো দা দিয়ে কুলসুমের ডান হাতের কব্জির উপর থেকে কেটে বিচ্ছিন্ন করে দেয়।
এ ঘটনায় ৩ জুলাই কুলসুম বেগম বাদি হয়ে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্বামী লিটনসহ ৬ জনের নামে মামলা দায়ের করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর