,

‘পোড়ামন ২’ দেখে যে কারণে আত্মহত্যা করতে চেয়েছিলো নয়ন!

news-image

 

অনেকেই বলে সিনেমা নাকি মানুষকে নতুনত্বের স্বপ্ন দেখায়। ভালোবাসতে শেখায়। অনেকেই আবার সিনেমার নায়িক-নায়িকার প্রেম ও সম্পর্কের পরিণতি নিয়ে নিজেদের জীবনের সঙ্গে মিল খুঁজে পান। কিন্তু অবাক করার মত ঘটনা হলো, পর্দায় দেখানো গল্প যে কোনো মানুষের জীবনকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে সেটা কিন্তু অবিশ্বাস্য।

তবে অবিশ্বাস্য মনে হলেও এমনই এক ঘটনা ঘটেছে রাজধানীর রূপনগর এলাকার আরামবাগ সাত নম্বর রোডে। এই এলাকার নয়ন নামে ১৩ বছরের এক কিশোর ‘পোড়ামন ২’ ছবি দেখে আত্মহত্যার চেষ্টা করেছে বলে খবর পাওয়া গেছে।

ঈদে মুক্তি পাওয়া ছবি ‘পোড়ামন ২’। এই ছবিতে প্রথমে ফলজুর রহমান বাবুর মেয়ে ও শেষে নায়িকা পূজা চেরিকে গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখা গেছে। এ দৃশ্যটি দর্শকদের হৃদয়ে নাড়া দেয়। দেখা গেছে, অনেকেই এই দৃশ্য দেখে হল থেকে ভেজা চোখে বের হয়েছেন।

জানা গেছে, শনিবার মিরপুর সনি সিনেমা হলে ‘পোড়ামন ২’ দুপুরের শো দেখে আসেন নয়ন। এরপর রাতে সে ঘরে ফিরে বাঁশের সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে যায়।

তবে ভাগ্যের কি নির্মম পরিহাস আত্মহত্যার জন্য যে বাঁশটি বেঁছে নিয়েছিলেন নয়ন সেটা মজবুত ছিল না। ফাঁসিতে ঝোলা মাত্রই বাঁশটি ভেঙে পড়ে। মৃত্যুর মুখ থেকে ফিরে আসা নয়ন এখন সুস্থ আছে। নয়নের বাবা-মা কেউ বেঁচে নেই। সে ওই অঞ্চলের একটা স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ে। সে থাকে আরামবাগ ৭ নম্বর রোডের শিয়ালবাড়ি বস্তিতে।

নয়নের সঙ্গে কথা বলে সাংবাদিকরা জানতে পেরেছে, ‘পোড়ামন ২’ দেখে নয়ন মানসিকভাবে ধাক্কা খেয়েছে। সে নায়িকা পূজাকে চিনেছে ছবির নামে, পরী নামে। কিন্তু ঘটনা যে অন্যখানে, নয়নের মা’ও গাছের সঙ্গে দড়িতে ঝুলে আত্মহত্যা করেছিল।

মনে করা হচ্ছে, ছবির কাহিনির সঙ্গে নয়ন তার জীবনের ঘটনা মিলিয়ে ফেলেছে। নিজের মতো করে ভেবেছে, এরপর আত্মহত্যার পথ বেছে নিয়েছে।

রূপনগরের নয়ন নামের এই কিশোরের আত্মহত্যার চেষ্টা করার খবর কানে গেছে ‘পোড়ামন ২’ ছবির পরিচালক রায়হান রাফীর। তিনি জানান, এমন ঘটনার শুনেছি। তবে কেউ আত্মহত্যা করুক এটা আমাদের কাম্য নয়।

জাজ মাল্টিমিডিয়ার ছবি ‘পোড়ামন ২’। এ ছবি দিয়ে বড়পর্দায় অভিষিক্ত হয়েছেন সিয়াম আহমেদ। তারই নায়িকা নূর জাহান খ্যাত পূজা চেরি। আরও রয়েছেন বাপ্পা রাজ, সাইদ বাবু, আনোয়ারা, চিকন আলী প্রমুখ। মুক্তির চতুর্থ সপ্তাহে এসে ছবিটি দেশের ৭৭টি সিনেমা হলে একযোগে চলছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে