,

মার্কেন্টাইল ব্যাংক সাহিত্য পুরস্কার পাচ্ছেন নির্মলেন্দু গুণ

news-image

অনলাইন ডেস্ক : এ বছর মার্কেন্টাইল ব্যাংক সাহিত্য পুরস্কার পাচ্ছেন কবি নির্মলেন্দু গুণ। আগামী ২৮ জুলাই হোটেল সোনারগাঁওয়ে তার হাতে তুলে দেয়া হবে এ পুরস্কার। সোমবার কবির ফেসবুক পোস্ট থেকে এই তথ্য জানা যায়।

তিনি লিখেছেন- ‘সুসংবাদ গোপন করতে পারি না। উত্তেজনা বোধ করি। তাই পত্রপত্রিকায় প্রকাশিত হওয়ার আগেই আমি এই সুসংবাদটি জনস্বার্থে প্রকাশ করছি যে, মার্কেন্টাইল ব্যাংক পুরস্কার ২০১৮-র অন্যতম প্রাপক হিসেবে এবার আমাকে মনোনীত করা হয়েছে।’

তিনি আরও লিখেছেন- ‘আগামী ২৮ জুলাই ঢাকার সোনারগাঁও হোটেলে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার আমার হাতে তুলে দেয়া হবে। পুরস্কারের অর্থমূল্য তিন লাখ টাকা, তা ছাড়া রয়েছে দুই ভরি ওজনের একটি স্বর্ণপদক ও সম্মাননাপত্র।’

নির্মলেন্দু গুণ আরও লিখেছেন-‘মার্কেন্টাইল ব্যাংকের CFO ডক্টর নূরুল ইসলাম সাহেব মুঠোফোনে আমাকে এই সুসংবাদটি জানিয়েছেন। যথাসময়ে আমাকে এই অর্থবহ পুরস্কার প্রদান করার জন্য মার্কেন্টাইল ব্যাংককে ধন্যবাদ জানাই। জয়তু মার্কেন্টাইল ব্যাংক।’

উল্লেখ্য, নির্মলেন্দু গুণ ১৯৪৫ সালে নেত্রকোণায় জন্মগ্রহণ করেন। স্বাধীনতার পূর্বে তিনি সমাজতান্ত্রিক রাজনীতিতে সক্রিয় ছিলেন। সাংবাদিকতায়ও জড়িত ছিলেন। তিনি প্রধানত একজন আধুনিক কবি। শ্রেণীসংগ্রাম, স্বৈরাচার-বিরোধিতা, প্রেম ও নারী তার কবিতার মূল-বিষয় হিসেবে বারবার এসেছে। কবিতার পাশাপাশি ভ্রমণ কাহিনীও লিখেছেন।

তার সাহিত্যকর্মের মধ্যে ‘শুধু তোমার জন্য’, ‘তোমার চোখ এতো লাল কেন?’, ‘যাত্রাভঙ্গ’, ‘ওটা কিছু নয়’, ‘মাছি’, ‘আসমানী প্রেম’, ‘তুলনামূলক হাত’, ‘মানুষ’, ‘মোনালিসা’, ‘ফুলদানি’, ‘টেলিফোনে প্রস্তাব’, ‘এবারই প্রথম তুমি’, ‘এপিটাফ’, ‘উল্টোরথ’, ‘উপেক্ষা’, ‘আমি চলে যাচ্ছি’, ‘পতিগৃহে পুরোনো প্রেমিক’, ‘পূর্ণিমার মধ্যে মৃত্যু’, ‘আবার যখনই দেখা হবে’ উল্লেখযোগ্য।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর