,

উত্তরা ক্লাব থেকে ৫ কোটি টাকার মদ জব্দ

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর উত্তরা ক্লাব থেকে প্রায় ৫ কোটি টাকা মূল্যের অবৈধ তিন হাজার বোতল মদ ও বিয়ার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

সোমবার বিকেল ৫টার দিকে উত্তরা ক্লাবের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে এ অভিযান শুরু করে শুল্ক গোয়েন্দারা। এর আগে দুপুর ২টার দিকে উত্তরা ক্লাব ঘিরে ফেলে তারা।

অভিযানের নেতৃত্ব দেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক কাজী মোহাম্মদ জিয়াউদ্দিন।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযোগ ছিল উত্তরা ক্লাব দীর্ঘদিন ধরে শুল্কমুক্ত সুবিধায় আমদানিকৃত বিদেশি বিভিন্ন ব্রান্ডের মদ ও মাদকদ্রব্য অবাধে বিক্রয় করে আসছে।

বেলা দুইটার দিকে ক্লাবটি ঘিরে ফেলা হয়। ক্লাব কর্তৃপক্ষের কোনও সহযোগিতা না পেয়ে পরে তালা ভেঙে অভিযান পরিচালনা করে অবৈধ মদ ও বিয়ারগুলো উদ্ধার করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ড. মোহাম্মদ শহীদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকের নেতৃত্বে র‌্যাব ও আনসার সদস্য সমন্বয়ে গঠিত টিম উত্তরা ক্লাবে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য আটক করে। শুল্ক গোয়েন্দা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুপুর পৌনে ২টা থেকে অভিযান পরিচালনা করে।

কিন্তু প্রতিষ্ঠানটি সহযোগিতা না করায় বিকেল ৫টার দিকে তালা ভেঙে অভিযান শুরু হয়। অভিযানে উত্তরা ক্লাব থেকে প্রায় ৫ কোটি টাকা মূল্যের ৩ হাজার বোতল বিদেশি বিভিন্ন ব্রান্ডের মদ, হুইস্কি, ওয়াইন, ভোদকা ও বিয়ার উদ্ধার করা হয়। উত্তরা ক্লাবের বিরুদ্ধে শুল্ক আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যাথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অবৈধ মাদক ও মাদকদ্রব্যের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর