,

ধোনির জন্মদিনে নজর কাড়লেন আনুশকা

news-image

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে এ মুহূর্তে ইংল্যান্ডে অবস্থান করছে ভারতীয় ক্রিকেট দল। আর সেখানেই উদযাপিত হয়েছে দেশটির সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ৩৭তম জন্মদিন। কার্ডিফে সতীর্থ, স্ত্রী সাক্ষী সিং ও মেয়ে জিভাকে নিয়ে জন্মদিনের কেক কাটেন ভারতের এ উইকেটরক্ষক ব্যাটসম্যান।

এ সময় তাদের সঙ্গে দেখা গেছে অধিনায়ক বিরাট কোহলির স্ত্রী ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মাকে। আর জন্মদিনটা ধোনির হলেও সবার নজর কেড়েছেন আনুশকাই। সেটাও কেবল মুখভঙ্গিমা দিয়ে।

ধোনির জন্মদিনের কেক কাটার সময় অরুণ পান্ডেও উপস্থিত ছিলেন কার্ডিফে। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ধোনির জন্মদিন উদযাপনের একটি ছবি পোস্ট করেন সাবেক এ ক্রিকেটার। ধোনির বায়োপিক ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’র প্রযোজকের পোস্ট করা ছবিতে দেখা যায়, পেছনেই সস্ত্রীক দাঁড়িয়ে আছেন কোহলি। কিন্তু বিপত্তি দেখা দেয় আনুশকার মুখভঙ্গিমা নিয়ে।

অরুণ পান্ডের পোস্ট করা সেই ছবিতে দেখা যায়, ভ্রু কুঁচকে দাঁড়িয়ে রয়েছেন কোহলি-পত্নী। সেদিকে তাকিয়ে রয়েছেন কোহলিও। আর তাতে ভক্ত-সমর্থক থেকে শুরু করে সাধারণ ব্যবহারকারীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হন বলিউড অভিনেত্রী।

ঘুরে-ফিরে সবার একটাই প্রশ্ন, ‘আনুশকা, এত সিরিয়াস কেন?’

কেউ কেউ বলেন, ‘আনুশকার মুখের দিকে তাকাও।’

ধোনিকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়েও আনুশকার মুখভঙ্গিমা চোখ এড়ায়নি শুভম নামে এক ব্যবহারকারীর। তিনি লেখেন: ‘কোহলি-আনুশকার দিকে তাকাও। শুভ জন্মদিন মাহী।’

কেক কেটে জন্মদিন উদযাপনের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ধোনিকে শুভেচ্ছা জানিয়েছেন তার সাবেক ও বর্তমান সতীর্থরা। বাদ যাননি ধোনি-পত্নীও।

সূত্র: এনডিটিভি

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর