,

নগ্ন ছবি ফাঁস, জীবন নিয়ে সংকটে মডেল

news-image

একজন পুরুষ মডেলের একটি নগ্ন ছবি দক্ষিণ কোরিয়ার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে দেশটিতে ব্যাপক সমালোচনা হচ্ছে। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের হঙ্গিক ইউনিভার্সিটির ড্রয়িং ক্লাসের শিক্ষার্থীদের জন্য নগ্ন হয়ে পোজ দিয়েছিলেন ওই মডেল।

ওই মডেল পার্ট টাইম জব হিসেবে মাঝে মাঝে নগ্ন মডেলিং (ন্যুড মডেলিং) করতেন, কিন্তু তার এ কাজের কথা তিনি গোপন রাখতেন।

ছবিটি অনলাইনে প্রকাশিত হওয়ার পর বহু মানুষ তার শরীর নিয়ে অপমানজনক মন্তব্য করতে থাকে। কিন্তু কে গোপন এ ছবিটি অনলাইনে ছড়িয়ে দিয়েছে, সেটি নিশ্চিত হওয়া যায়নি। ছবিটি প্রথম যে অনলাইন গ্রুপে পোস্ট করা হয়েছিল, সেখান থেকে সরিয়ে ফেলা হয়েছে। কিন্তু ছবিটি ততক্ষণে ভাইরাল হয়ে গেছে।

এ ঘটনার পর নিজের জীবন নিয়ে গভীর সংকটে পড়েছেন ওই মডেল। তিনি কোনো কাজ করতে পারছেন না, বাইরে বের হতে পারছেন না এবং স্বাভাবিক জীবন যাপন করতে পারছেন না। এমনকি টানা কয়েকদিন ওই মডেল নিজের বাসায় কেঁদেছেন।

ন্যুড মডেল অ্যসোসিয়েশনের প্রধান হা ইয়াং-ইয়ুন একটি রেডিও শোতে এসে মডেলের এ অবস্থার কথা জানান। রেডিও শো-তে হা জানান, ওই মডেলের অনেক বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যরা ছবিটি দেখেছেন। এটা তার জন্য খুবই বিব্রতকর।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করছেন হা। তিনি বলেন, ‘ঘটনার কয়েকদিন পার হয়ে গেলেও এখনো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে আনুষ্ঠানিকভাবে জানায়নি।’

এদিকে ১৮ হাজার মানুষ একটি আবেদনে স্বাক্ষর করেছেন যেখানে ছবিটি ফাঁসকারীকে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর