,

সাড়া ফেলেছে ‘নেইমারের মতো গড়াগড়ি দাও’ প্রতিযোগিতা (ভিডিওসহ)

news-image

কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম-ব্রাজিল ম্যাচ শেষে গ্যালারিতেই গড়াগড়ি দেওয়া শুরু করে কিছু বেলজিয়ান সমর্থক। উদ্দেশ্য ব্রাজিল সুপারস্টার নেইমারকে বিদ্রুপ করা। প্রতিপক্ষের ওপর ফাউলের দায় চাপাতে মাঠে পড়ে গিয়ে গড়াগড়ি করা বদঅভ্যাসে পরিণত করে ফেলেছেন নেইমার। শুধু ডাইভ দেওয়ার জন্যই মাঠে ১৩ মিনিট ৫০ সেকেন্ড সময় পড়ে ছিলেন তিনি। যা নিয়ে চারদিকে এখনও চলছে ট্রলিং। এবার মেক্সিকোতে শুরু হয়েছে ‘নেইমারের মতো গড়াগড়ি দাও’ প্রতিযোগিতা!

শেষ ষোলোতে ব্রাজিলের কাছে হেরেই রাশিয়া বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে মেক্সিকো। সেই রাগ তো আছেই। নেইমারের সমালোচনাও করেছেন দেশটির কোচ। এবার মেক্সিকোর শীর্ষস্থানীয় ক্লাব তিজুয়ানা আয়োজন করেছে নেইমারের মতো গড়াগড়ি দেওয়ার প্রতিযোগিতা। দেশটির শীর্ষ ফুটবল লিগ ‘লিগা এমএক্স’ এর প্রস্তুতি হিসেবে একটি প্রীতি ম্যাচের বিরতিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

‘নেইমার চ্যালেঞ্জ’ নামের প্রতিযোগিতাটির নিয়ম হলো, নেইমারের মতো মাঠে গড়াগড়ি খেতে খেতে মাঠের কিক-অফের জায়গা থেকে গড়িয়ে গড়িয়ে গোলপোস্ট পর্যন্ত যেতে হবে। প্রতিযোগিরা সবাই খেলা দেখতে আসা সমর্থক। এভাবে গড়াতে গড়াতে যে সবার আগে গোলপোস্টে পৌঁছতে পারবে, সেই বিজয়ী। কিন্তু গড়াতে গড়াতে বেশিরভাগ প্রতিযোগীই মাঝপথে ক্ষান্ত দিয়েছেন। শেষ পর্যন্ত অবশ্য একজন পৌঁছতে পেরেছিলেন। তাকে পুরস্কারও দেওয়া হয়েছে। আর সোশ্যাল মিডিয়ার কল্যাণে এই প্রতিযোগিতা প্রচার পেয়েছে বিশ্বজুড়ে।

শুধু মেক্সিকো নয়; বিশ্বের বিভিন্ন দেশেই সাধারণ ফুটবলপ্রেমীরা নেইমারের মতো গড়াগড়ি দিয়ে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করছে। সেসব প্রতিযোগিতার হাস্যকর ভিডিও আবার আপলোড করা হচ্ছে সোশ্যাল সাইটে। বেচারা নেইমার এত ট্রলিং সহ্য করবেন কীভাবে?

দেখুন সেই প্রতিযোগিতার ভিডিও:

https://youtu.be/u-AW4MUWbmQ

সরাসরি দেখতে না পেলে ক্লিক করুন এই লিংকে

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর