,

ইউরোপিয়ান পার্লামেন্টের অধিবেশনে যোগ দিতে বেলজিয়ামের পথে আ.লীগ প্রতিনিধি দল

news-image

ইউরোপিয়ান পার্লামেন্টে এক অধিবেশনে যোগ দিতে ক্ষমতাসীন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস আসছেন । মঙ্গলবার অনুষ্ঠিত এ অধিবেশনে আগামী জাতীয় সংসদ নির্বাচন, রাজনীতি ও অর্থনীতি নিয়ে আলোচনা হবে।

সোমবার প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের নেতৃত্বে রওয়ানা হয়েছে আওয়ামী লীগের প্রতিনিধি দলটি। প্রতিনিধি দলের অপর সদস্যরা হলেন- প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মশিউর রহমান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপু মণি, দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং বন ও পরিবেশ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হাছান মাহমুদ, সাংসদ শেখ ফজলে নূর তাপস, পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য শামসুল আলম।

ইউরোপিয়ান পার্লামেন্টের ওই অধিবেশনে মানবাধিকার ও রাজনীতির প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

সাবেক মন্ত্রী হাছান মাহমুদ বলেন, ইইউ পার্লামেন্টের অধিবেশনে যোগ দিতে সোমবার বেলজিয়াম যাচ্ছে আওয়ামী লীগের প্রতিনিধি দল।

আওয়ামী লীগের একটি সূত্র জানায়, আগামী জাতীয় সংসদ নির্বাচন ও রাজনীতি নিয়ে বিএনপি ও তাদের দোসররা বিদেশে, ইইউ পার্লামেন্টে অপপ্রচার চালিয়ে বেড়াচ্ছে। সেই অপপ্রচারের জবাব দিতেই আওয়ামী লীগের এই প্রতিনিধি দল ব্রাসেলস যাচ্ছে।বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি শহীদুল হক জানান,বেলজিয়াম পার্লামেন্টের এই অধিবেশনটি বাংলাদেশের নির্বাচনের আগে খুবই গুরুত্বপূর্ণ। জামাত-বিএনপি ইউরোপ জুড়ে দেশের বিরুদ্ধে যে অপপ্রচার চালাচ্ছে-আওয়ামী লীগ তার জবাব দিয়ে দেশের চলমান উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার সুযোগ পাবে। তিনি বিএনপির অপপ্রচার প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর