,

সরকারি চাকরিতে খালি ৩ লাখ পদ, শিগগিরই আসছে নিয়োগ

news-image

সরকারি বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে ২ লাখ ৯০ হাজার ৩৪৮টি পদ শূন্য রয়েছে। এর মধ্যে সব চেয়ে বেশি পদ খালি রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে। এই মন্ত্রণালয়ে শূন্য রয়েছে মোট ৫৮ হাজার ৯৮৯টি পদ।

সোমবার বিকেলে জাতীয় সংসদে এ তথ্য দেন জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। আওয়ামী লীগ দলীয় এমপি আ ফ ম বাহাউদ্দিনের (নাছিম) প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে ৪১ হাজার ৮৬৯টি এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে ১২ হাজার ৮৩৭টি পদ খালি রয়েছে। এছাড়া কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে ৪ হাজার ২৮৩টি পদ খালি।

সংসদে দেয়া তথ্যানুযায়ী স্বাস্থ্যসেবা বিভাগে ৩৪ হাজার ৯২৩টি পদ খালি রয়েছে। এছাড়া জননিরাপত্তা বিভাগে ২৮ হাজার ৩৫০টি। রেলপথ মন্ত্রণালয়ে ১৫ হাজার ৫২৫, কৃষি মন্ত্রণালয়ে ১৩ হাজার ১৫৫, কারিগরি মাদরাসা শিক্ষা বিভাগে ৪ হাজার ২৮৩টি পদ খালি রয়েছে।

জনপ্রশাসন মন্ত্রী আরো জানান, এসব শূন্যপদ পূরণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে। সরকারি অফিসগুলোতে শূন্য পদে লোক নিয়োগ একটি চলমান প্রক্রিয়া।

বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ ও এর অধীনে সংস্থাগুলোর চাহিদার পরিপ্রেক্ষিতে সরকারি কর্ম কমিশনের মাধ্যমে ৯ম ও ১০ গ্রেডের (১ম ও ২য় শ্রেণী) শূন্য পদে জনবল নিয়োগ করা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর