,

যে কারণে একসঙ্গে আফ্রিদি-সালমান খান

news-image

স্পোর্টস ডেস্ক

দুজনই দুই জগতের স্টার। ক্রিকেটে কিংবদন্তিদের মধ্যে শহীদ আফ্রিদি অন্যতম। ঠিক তেমনি বলিউড নায়কদের মধ্যে সালমান খানও কিংবদন্তি তুল্য। এই দুই স্টারের একটা জায়গায় খুবই মিল। দুজনেই নিজেদের দেশের আর্তমানবতার জন্য কাজ করেন।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাওয়া শহীদ আফ্রিদির ফাউন্ডেশন পাকিস্তানের অসহায় দরিদ্র এবং শিক্ষাবঞ্চিতদের নিয়ে কাজ করছে। যে ফাউন্ডেনের জন্য আর্থিক তহলিলের জন্য বিভিন্ন দেশের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক আফ্রিদি।

ঠিক তেমনি দুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে সমাজে বৈপ্লবিক পরিবর্তন আনতে সালমান খানের ‘হোপ আপলাইট’ ফাউন্ডেশন বিশ্বের সর্বত্র কাজ করে যাচ্ছে। আর এই ফাউন্ডেশনের তহবিল সংগ্রহে একটি কর্মশালায় অংশ নিতে কানাডার একটি অনুষ্ঠানে মিলিত হন দুই পর্দার দুই স্টার শহীদ আফ্রিদি এবং সালমান খান।

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলছেন শহীদ আফ্রিদি। ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেয়ার পাশাপাশি নিজের ফাউন্ডেশনের তহবিল গঠনে উত্তর আমেরিকার দেশে কাজ করছেন বুমবুমখ্যাত এই ক্রিকেটার।

অনুষ্ঠানে কুশল বিনিময় শেষে তারা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। কথা বলেন দু’দেশের শিক্ষাবঞ্চিত এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষকে নিয়ে। আলোচনা করেন নিজেদের ফাউন্ডেশনের কাজের উন্নয়নেও। এবং সালমান খানের ফাউন্ডেশনের উত্তরোত্তর উন্নতি কামনা করেন আফ্রিদি।

সালমান খানের সঙ্গে সাক্ষাতের ছবি তুলে সেটি নিজের টুইটারে পোস্ট করেন শহীদ আফ্রিদি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর