,

অনলাইনে ট্রলের শীর্ষে নেইমারের ‘অভিনয়’!

news-image

রাশিয়ার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে হট ফেভারিট ব্রাজিল। কিন্তু বিশ্বকাপের আলোচনায় এখনও হট-টপিক হিসাবেই আছেন দেশটির পোস্টার বয় নেইমার। তবে অসামান্য ফুটবল পারফরম্যান্সের জন্য নয়, নেইমার আলোচিত ‘অভিনয়ের’ জন্য। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নেইমারের অভিনয় নিয়ে চলছে ট্রলের বন্যা। বিশ্বকাপ থেকেই কান্না-ভেজা বিদায়ের পরও বিশ্বের দামী এই ফুটবলার পরিণত হয়েছেন হাসি-ঠাট্টার অন্যতম বিষয়।

বিশ্বকাপের এবারের আসরের আলোচিত খেলোয়াড় ছিলেন নেইমার। ক্রিস্তিয়ানো রোনালদো ও লিওনেল মেসির পর বড় তারকা হিসাবেই রাশিয়া গিয়েছিলেন তিনি। ভাবা হয়েছিল, আলো ছড়াবেন তিনি—ছড়িয়েছেনও। কিন্তু সেই আলো ম্লান করে দিয়েছে ফাউলের শিকার হয়ে পড়ে যাওয়ার ভান করে। যা কখনও হয়েছে হাসির খোরাক। কখনও হয়েছে বিরক্তির কারণ।

অন লাইনে নেইমারের পড়ে যাওয়ার অভিনয়ের ভিডিও বিভিন্ন ভিডিও এখন ভাইরাল। সেই সাথে অনেকেই নেইমারের মতো অভিনয় করে, নেইমারের বিভিন্ন ভঙ্গি নকল করে ভিডিও করে তা ছেড়ে দিচ্ছেন নেটে। ফলে ফুটবলার নেইমারের চেয়েও অভিনেতা নেইমার আলোচিত বেশি এখন। রাস্তায়, পার্টিতে, বাসায়, ক্যাম্পাসে, এমনকি বিভিন্ন টিভি প্রোগ্রামে নেইমারের অভিনয় নকল করে ট্রল করা হচ্ছে। কেউ কেউ নিজেদের পোষা প্রাণীকে দিয়েও নেইমারকে ব্যাঙ্গ করে ভিডিও তৈরি করেছেন। এবং সেই ভিডিও শেয়ার দেওয়া হচ্ছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর