,

খুনের হুমকি দিয়ে দিনের পর দিন ধর্ষণ! অতঃপর…

news-image

জীবন নাশের হুমকি দিয়ে দিনের পর দিন ৭ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করতো দুই যুবক। এই অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেয় ওই ছাত্রী।এ ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।ভারতের দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের খোদারবাজার এলাকায় চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে।

ভারতীয় একটি গণমাধ্যম সূত্রে জানা গেছে, খোদারবাজার এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন ওই ছাত্রী ও তার মা। তিনি পুরসভার সাফাই কর্মী।

ভুক্তভোগী নির্যাতিতা ওই ছাত্রীর মায়ের অভিযোগ, দিনের পর দিন হত্যার হুমকি দিয়ে মেয়েকে ধর্ষণ করতো একই এলাকার দুই যুবক শেখ ইমরান ও লালচাঁদ সিপাই। তিনি বলেন, তাদের সেই কাজে সাহায্য করতো ইমরানের স্ত্রী ও বাড়ির মালিক মহিউদ্দিন মণ্ডল।

নির্যাতিতার মা আরো বলেন, এই ঘটনার প্রতিবাদ করায় তাদেরকে বাড়ি ছাড়া করার হুমকি দেয়া হয়। এই অপমান সইতে না পেরে অবশেষে গত শুক্রবার রাতে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করে ওই ছাত্রী।

ওই ছাত্রীর মা পুলিশকে জানিয়েছেন, আত্মহত্যা করার আগে মেয়ে সব ঘটনা বলে গেছে। তার বয়ানের ভিত্তিতেই বারুইপুর থানার পুলিশ ইমরান ও লালচাঁদ সিপাইকে গ্রেফতার করেছে।এ ব্যাপারে ধর্ষক ইমরানের স্ত্রী ও সেই বাড়ির মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে বলেও জানান পুলিশ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর