,

এক ঘণ্টার জন্য অদৃশ্য হয়ে যাবে চাঁদ!

news-image

জুলাই মাসটা আকাশপ্রেমীদের জন্য অন্য এক মাত্রা নিয়ে এসেছে। এ মাসে মহাকাশে দু’টি বড় ধরনের ঘটনা প্রত্যক্ষ করবে বিশ্ববাসী। এর একটি হলো মঙ্গল গ্রহ নিয়ে আরেকটি চাঁদ নিয়ে।

গেল ১৫ বছরের মধ্যে এ মাসেই পৃথিবীর সবেচেয়ে কাছে আসবে মঙ্গল গ্রহ। আবার এ মাসে যে চন্দ্রগ্রহণ রয়েছে, তাকে শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ বলা হচ্ছে।

২৭ ও ২৮ জুলাইয়ের রাতে ১ ঘণ্টা ৪৩ মিনিট ধরে পূর্ণ গ্রহণ চলবে চাঁদে। ফলে ওই ১ ঘণ্টা ৪৩ মিনিট চাঁদ দেখা যাবে না। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এ চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে।

চন্দ্রগ্রহণের ঠিক চারদিন পর আরেকটি বিরল ঘটনা সাক্ষী হওয়া যাবে। ৩১ জুলাই পৃথিবী ও মঙ্গল গ্রহের দূরত দাঁড়াবে মাত্র ৫৭.৬ মিলিয়ন কিলোমিটার। এরআগে ২০০৩ সালে এ দুই গ্রহের দূরত্বে কমে দাঁড়িয়েছিল ৫৫.৭ মিলিয়ন কিলোমিটার। সেটি ছিল ৬০ হাজার বছরের মধ্যে সর্বনিম্ন দূরত্ব।

ফলে ৩১ জুলাই গ্রহটিকে অন্য সময়ের তুলনায় অনেক বেশি উজ্জ্বল দেখাবে। ওইদিন সূর্যাস্তের পর থেকে পরদিন সূর্যোদয় পর্যন্ত পৃথিবীর অনেক জায়গা থেকে খালি চোখেই দেখা যাবে মঙ্গল গ্রহ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর