,

পার্টি গানে নাচলেন শাকিব-পায়েল

news-image

বিনোদন ডেস্ক:
এফডিসিতে চলছে শাকিব খান অভিনীত ও ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘ক্যাপ্টেন খান’ ছবির শুটিং। ছবিটিতে শাকিব খানের বিপরীতে থাকছেন শবনম বুবলী ও কলকাতার পায়েল মুখার্জি। এই লটের শুটিংয়ে অংশ নিতে গত ৩ জুলাই রাতে ঢাকায় এসেছেন পায়েল। গত শনিবার এফডিসির ৩নং ফ্লোরে ছবির একটি পার্টি গানে অংশ নেন শাকিব খান ও পায়েল মুখার্জি।

পায়েল এর আগেও কক্সবাজারে শাকিবের সাথে ছবির শুটিংয়ে অংশ নিয়েছিলেন। পায়েল মুখার্জি বলেন, ‘শাকিবের সঙ্গে বার গার্ল হিসেবে একটি পার্টি গানে অংশ নিয়েছি। এছাড়াও সিক্যুয়েন্সের দৃশ্যায়নও করেছি। এই ছবিতে শাকিবের সঙ্গে রোমান্সও রয়েছে আমার। তার পাশাপাশি একটা বড় জার্নি রয়েছে। বেশ ভালো একটা প্রজেক্টে কাজ করেছি।’

পায়েল জানান, আগামীকালই (১০ জুলাই) কলকাতায় ফিরে যাবেন তিনি। বাকি অংশের শুটিং শেষ করতে কিছুদিন পর আবার ঢাকায় আসবেন তিনি ।

বর্তমানে শাকিব খানের হাতে আছে বেশ কয়েকটি ছবি। একের পর এক সিনেমার শুটিং করে চলেছেন তিনি। অন্যদিকে জানা যায়, পায়েল শিগগিরই বাংলাদেশে ‘বয়ফ্রেন্ড’ ছবির শুটিং শুরু করতে যাচ্ছেন। এই ছবিতে তার বিপরীতে রয়েছেন অভিনেতা তাসকিন। এই পর্যন্ত কলকাতায় পাঁচটি ছবিতে কাজ করেছেন পায়েল মুখার্জি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর